পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের জন্য Wh Question  একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।আজকে আমরা আলোচনা করবো কীভাবে আপনি সহজে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এটি শেখাবেন।তাহলে চলুন শুরু করা যাক।


WH-question কাকে বলে?
WH-question-কে question word বা প্রশ্নবোধক শব্দও বলা হয়। এই প্রশ্নবোধক শব্দগুলো W এবং H বর্ণগুলো ধারণ করে। সেজন্য এদেরকে WH - question word বলা হয়।


প্রথমেই জেনে নিই WH questions কোনগুলো। W ও H বিশিষ্ট শব্দ দিয়ে গঠিত প্রশ্নগুলোই হলো WH questions, এই শব্দগুলো ও শব্দের অর্থগুলো।



Who 
অর্থ কে, কেকে, কারা
ব্যবহারঃ কোনো ব্যক্তি কে বোঝাতে বা ব্যক্তির নাম বোঝাতে who দিয়ে প্রশ্ন করা হয়। যেমন- তোমার বন্ধু কে? Who is your friend? কে হয় একজন কৃষক? Who is a farmer?



Whom
অর্থঃ কাকে, কাদেরকে
ব্যবহারঃ কোনো ব্যক্তি কে বোঝাতে whom ব্যবহার করা হয়। who দ্বারা ব্যক্তিকে সরাসরি বোঝায় কিন্তু whom দ্বারা কোনো ব্যক্তি দ্বারা অন্য ব্যক্তি কে বোঝালে whom ব্যবহার করা হয়। যেমন- তুমি কাকে চাও? Whom do you want


Whose
অর্থঃ কার, কাদের
ব্যবহারঃ কোনো বস্তু বা কোনো কিছু কার বা কাহার এমন প্রশ্ন করতে whose ব্যবহার করা হয়। Whose দ্বারা ব্যক্তিকে নির্দেশ করে। যে বস্তু সম্পর্কে জানতে চাওয়া হয় সেই বস্তুটি সবসময় whose এর পরে বসে। Whose pen, whose book ইত্যাদি। যেমন- এই কলমটি কার? Whose pen is this?

What
অর্থঃ  কী, কীকী
ব্যবহারঃ সাধারনত কোনো বস্তু বা বস্তুবাচক বিষয় সম্পর্কে বা বিষয়ের নাম বা পদবী জানতে বা প্রশ্ন করতে what ব্যবহার করা হয়ে থাকে। যেমন- তোমার নাম কি? What is your name? তোমার গরুটি কি খায়? What does your cow eat? তার নাম কি? What is his name?

Which
অর্থঃ কোনটি, কোন কোনটি, কোনগুলো
ব্যবহারঃ বহু ব্যক্তি বা বস্তুর মাঝ থেকে কিছু পছন্দ করতে বা বাছাই করতে which ব্যবহার করা হয়। যেমন- তোমার কলম কোনটি? Which is your pen?

When
অর্থঃ কখন
ব্যবহারঃ  সাধারনত কোনো কিছু সংঘটিত হওয়ার সময় জানতে when ব্যবহার করা হয়ে থাকে। যেমন- তুমি কখন বাড়ি যাবে? When do you go home?

Where
অর্থঃ কোথায়
ব্যবহারঃ কোনো জায়গা বা স্থানের বা অবস্থানের নাম জানতে where দিয়ে প্রশ্ন করা হয়। যেমন- তোমার বন্ধু কোথায় থাকেন?Where does your friend live in? তোমার কলমটি কোথায়? Where is your pen?


  Why
অর্থঃ কেন, কি কারনে, কি জন্য
ব্যবহারঃ  সাধারনত কোনো কিছু সংঘটিত হওয়ার কারণ জানতে why দিয়ে প্রশ্ন করা হয়। যেমন- তুমি কেনো সেখানে গিয়েছিলে? Why did you go there?

How
অর্থঃ  কেমন, কিভাবে, কেমনভাবে
ব্যবহারঃ কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা সম্পর্কে জানতে how ব্যবহার করা হয়। যেমন- তুমি কেমন আছো? How are you? তোমার কলমটি কেমন? How is your pen?


এখন আমরা জেনে নিই কিছু শব্দ /Person পরিবর্তনের নিয়ম  যেগুলো উত্তর থেকে প্রশ্নে পরিবর্তিত হয়।

 

 উত্তরে থাকে যেভাবে

 প্রশ্ন করার সময় যা হয়

 I, we, me, us

 you   

 my, our

 your

 mine, ours  

 yours

 বি.দ্র:  Wh-Question যে tense এ থাকবে উত্তর ঠিক সেই tense এই দিতে হয় । নিম্নে Wh-question এর ব্যবহার ও উত্তর করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো- 

Verb ব্যবহারের নিয়ম : Verb ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে জটিল কাজ হচ্ছে কখন Wh question-এ operator (do, does, did) বসবে, আর কখন বসবে না তা নির্ণয় করা। Wh word যখন sentence-এ subject হয়, তখন operator (do, does, did) বসবে না;

 কিন্তু Wh word sentence-এ object হলে  operator (do, does, did)-এর ব্যবহার আবশ্যক। তবে sentence-এ কোনো be verb (am, is, are, was, were), have verb (have, has, had), modal auxiliary verb (can, could, may, might, shall, should, will, would) থাকে, তবে তারাই operator হিসেবে কাজ করে।

Example: He calls me by name.

    Who calls me by name?

এখানে operator ব্যবহার হয়নি; কারণ এখানে Wh question নিজেই sentence-এর Subject.

আবার, He wanted সব.

Whom did he want?

এখানে did operator হিসেবে ব্যবহার হয়েছে; কারণ এখানে Whom নিজেই Wh question-এর object.

 

Wh word যদি বাক্যে object হিসেবে ব্যবহার হয়, তবে Wh word ও subject-এর মাঝে auxiliary verb প্রয়োজন হয়। ওই বাক্যে যদি be verb (am, is, are, was, were), have verb (have, has, had), modal auxiliary verb (can, could, may, might, shall, should, will, would) থাকে, তবে তারাই auxiliary verb হিসেবে কাজ করে।

 

WH Question তৈরী করার প্রক্রিয়া শুরু করার আগে জানতে হবে যে Sentence গঠনগতভাবে  ৬ প্রকার (বোঝার সুবিধার্তে )।

যেমন :
১. Main Verb যুক্ত Sentence 
 He eats rice. (সে ভাত খায়।)

২. Noun যুক্ত Sentence-I am a teacher. (আমি একজন শিক্ষক)
৩. Adjective যুক্ত Sentence 
 You are very clever. (তুমি খুব চালাক)
৪. আছে বা নেই যুক্ত Sentence 
 I have a computer. (আমার একটি কম্পিউটার রয়েছে)
৫. কোথাও কোন কিছু আছে বা নেই- এরকম Sentence = There is a telivision in his house. (তার বাড়িতে একটি টেলিভিশন আছে)
৬. কোন কিছু করা বা হওয়া 
 এরূপ বাক্য  Walking in the morning is good for health.
   It is good for health to Play in the afternoon. (বিকাল বেলা খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য ভালো।

 

  এধরণের আরো উদাহরণ-

১. সে আপনার সাথে আছে  He is with you.
২. আমি এখন বিদ্যালয়ে আছি 
 I am in the School now.
৩. তারা ভালো আছে 
 They are well/ good.
৪. বয়স -Sumi
  is nine years old.
৫. উচ্চতা, গভীরতা, দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, পরিমাণ, সংখ্যা, ব্যক্তির ধরন/ প্রকৃতি/ গুণাবলী, জিনিসের দাম, কুশল, সময় এরকমের বাক্য -এখন সাড়ে  সাতটা বাজে 
 It is half past seven.

þ যেভাবে Wh Question তৈরি করবো

যে কোন Sentence এ দুইভাবে Question তৈরি করা যায়

যেমন  ১. Sentence-এর Subject অথবা Object কে লক্ষ্য করে

Ø  প্রথমে Sentence-এর  Subject  দিয়ে Wh Question করা শিখাবো।

ইংরেজি বাক্যের গঠন: Subject + Verb + Object/ Complement.
Formation: Who / What / Which + Verb + Object.

Subject ব্যক্তিবাচক হলে Who,বস্তুবাচক বা প্রাণিবাচক হলে What, এবং This, These, That, Those হলে Which বসবে এবং বাকি সব নিয়ম অনুসারে বসবে।

উদাহরণ-

1. He reads Bangla. (সে বাংলা পড়ে।)
    এটাতে দুইভাবে প্রশ্ন তৈরি করা যায় 
 ১. কে বাংলা পড়ে? ২. সে কি পড়ে?


Q. Subject কে লক্ষ্য করে- Who reads Bangla?

    Object কে লক্ষ্য করে  2. What does he read?
বিদ্রঃ পরীক্ষায় Underline দেয়া শব্দটিকে লক্ষ্য করে Question তৈরি করতে হবে।


2. He goes to Home. (সে বাড়ি যায়।)
Q. Who goes to Home? (কে বাড়ি যায়?)
3. He is a teacher. (সে একজন শিক্ষক)
Q. Who is a teacher? (কে একজন ছাত্র?)
সমাধান : Subject ব্যক্তিবাচক হওয়ায় Who বসলো এবং বাকি Verb + Object নিয়ম অনুযায়ী বসলো।

2. Education makes a man perfect- শিক্ষা মানুষকে উত্তম বানায়।
Q. What makes a man perfect-কী মানুষকে উত্তম বানায়?
3. This is my pen. (এটা আমার কলম)
Q. Which is your pen? (কোনটি তোমার কলম?)
সমাধানঃ Subject
 This” হওয়ায় এখানে Which বসানো হয়েছে।

 

Ø এবার Sentence-এর Object দিয়ে Wh Question তৈরী করা শিখাবো।

 Sentence-এর Object শেখার আগে জানাতে হবে Object এর স্থানে কি কি ধরনের word থাকতে পারে

Object-এর স্থানে ব্যক্তিবাচক word, বস্তু বা প্রাণিবাচক word, সময়, স্থান, কারণসূচক, সংখ্যা, পরিমাণবাচক word, Adjective, adverb ইত্যাদি।

Formation: (Whom, What, Which, When, Where, Why, How) + Auxilary + Sub + Verb+object

v     বি দ্র: Object-এর স্থানে ব্যক্তিবাচক 
      Object থাকলে = Whom
       বস্তু বা প্রাণিবাচক Object থাকলে =What,
       this, these, that, those থাকলে =Which,
        সময়বাচক word থাকলে= When,
        স্থানবাচক word থাকলে =Where,
      রণসূচক word ( যেমন: for, because to + verb) থাকলে =Why,
     কিভাবে বুঝালে How দিয়ে Sentence শুরু করতে হবে।

উদাহরণ :

1. He is teaching Bangla. (তিনি বাংলা পড়াচ্ছেন।) (বাংলাকে ধরে)
Q. What is he teaching? (তিনি কি পড়াচ্ছেন?)

2. He bought this yesterday. (তিনি এটা গতকাল কিনেছেন।) (this ধরে)
Q 1. Which did he buy yesterday? (তিনি কোনটি গতকাল কিনেছেন?)
Q 2. When did he buy this? (তিনি এটা কখন কিনেছেন?) (yesterday ধরে)


3. He is teaching us Bangla. (তিনি আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন।)
Q 1. Whom is he teaching Bangla? (তিনি কাদেরকে ইংরেজি পড়াচ্ছেন?) (us ধরে)
Q 2. What is He teaching you? (তিনি তোমাদেরকে কী পড়াচ্ছেন?) (Bangla ধরে)


4.. She will come tomorrow. (তিনি আগামীকাল আসবেন।) ( tomorrow ধরে)
Q. When will She come? (তিনি কখন আসবেন?)

5. He lives in Rajshahi. (তিনি রাজশাহী থাকেন।) (in Rajshahi ধরে)
Q. Where does he live? (তিনি কোথায় থাকেন?)

6. We go to the field to play. (আমরা মাঠে খেলতে যাই।) (to play ধরে)
Q. Why do you go to the field? (তোমরা কেন মাঠে যাও?)

7. He goes to school by bike. (সে বাইকে করে স্কুলে যায়।) (by bike ধরে)
Q. How does he go to school? (সে কিভাবে স্কুলে যায়?)

 *     এভাবে শিখলে খুব সহজেই  WH Question আয়ত্ত করতে পারবে

 

“Never give up your right to be wrong, because then you will lose the ability to learn new things”