সৃজনশীল প্রশ্নোত্তর ০১

 নিচের অনুচ্ছেদের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

 এসএসসি পাস ডালিয়া অল্প পুঁজি নিয়ে একটি বুটিক হাউজ গড়ে তোলেন। অল্পদিনেই তার ব্যবসায় প্রতিষ্ঠানটি সফল ব্যবসায়ে পরিণত হয়। বর্তমানে তার প্রতিষ্ঠানে ৫০ জন নারীপুরুষ কর্মরত রয়েছে। তাদেরকে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে ডালিয়া তার প্রতিষ্ঠানে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। ডালিয়া গ্রামের মহিলাদের কর্মী হিসেবে নিয়োগ করে বলে গ্রামের মহিলাদের আর্থিক অবস্থার পরিবর্তন ও জীবনযাত্রার মানের উন্নতি হয়েছে।

ক. শিক্ষা কোন পরিবেশের উপাদান?

খ. পণ্যের গুদামজাতকরণ প্রয়োজন কেন?

গ. ডালিয়ার বুটিক হাউজ কোন ধরনের পেশা তা ব্যাখ্যা কর।

ঘ.  উদ্দীপকে ডালিয়ার বুটিক হাউজের গুরুত্ব মূল্যায়ণ কর।


উত্তর ক: শিক্ষা সামাজিক পরিবেশের উপাদান।

উত্তর খ: বাণিজ্যের অন্যতম উপাদান হলো গুদামজাতকরণ। গুদামজাতকরণ ব্যবসায়ের সময়গত প্রতিবন্ধকতা দূর করে। কিছু পণ্য আছে যেগুলো বছরের নির্দিষ্ট সময়ে জন্মায় কিন্তু এগুলোর সারা বছরব্যাপী চাহিদা থাকে। এসকল পণ্য সংরক্ষণ না করলে বছরব্যাপী চাহিদা মেটানো যায় না। এজন্য গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে চাহিদার ভারসাম্য রক্ষা করা হয়।

উত্তর গ: মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যবসায় বলে।

উদ্দীপকে ডালিয়া এসএসসি পাস করার পর মুনাফা অর্জনের উদ্দেশ্যে অল্প পুঁজি নিয়ে যে বুটিক হাউজ গড়ে তুলেছেন তা মূলত আত্মকর্মসংস্থানমূলক পেশার অন্তর্ভুক্ত। কারণ আত্মকর্মসংস্থান এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি নিজস্ব মেধা, পুঁজি ও শ্রম দিয়ে মুনাফা অর্জনের জন্যে অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত হয়। ডালিয়া নিজস্ব মূলধন, মেধা ও কর্মীদের প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সফল ব্যবসায়ী হতে সক্ষম হয়েছে।

উত্তর ঘ: অর্থনৈতিক কর্মকান্ড হিসেবে গণ্য বলে ব্যবসায় একটি দেশের আর্থসামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বেকারত্ব দূর করেছেন। তাছাড়া বুটিক হাউজ স¤প্রসারণ করে হালিমা বেগম ৫০ জন নারী পুরুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। ফলে বেকার নারীপুরুষ দক্ষ জনশক্তিতে পরিণত হয়েছে। ডালিয়া বেগমের প্রতিষ্ঠানের কর্মী নিয়োগের ফলে তাদের যেমন অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটেছে তেমনি সদস্যের সামাজিক অগ্রগতি সাধিত হয়েছে। তাই বলা যায়, ডালিয়ার বুটিক হাউজের গুরুত্ব অপরিসীম।

সৃজনশীল প্রশ্নোত্তর০২

 নিচের অনুচ্ছেদের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

চার্টার্ড একাউন্টেন্সি পাস করার পর অমল দাশ অন্যের অধীনে চাকরি না করে অমল এন্ড কোং নামে একটি চার্টার্ড একাউন্টেন্সি ফার্ম স্থাপন করলেন। নতুন প্রতিষ্ঠান হওয়ায় স্বল্প পরিচিতির কারণে কাজ পাওয়ার ক্ষেত্রে তিনি সমস্যার সম্মুখীন হন।

ক.ব্যাংকিং ব্যবস্থা কোন শিল্পের অন্তর্ভুক্ত?

খ.  ব্যবসায়িক পরিবেশের উপাদান কী কী? লেখ।

গ.অমল এন্ড কোং’ এর কার্যাবলি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা কর।

ঘ. সমস্যা মোকাবিলায় জনাব অমলের জন্যে কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

 

উত্তর ক: ব্যাংকিং ব্যবস্থা সেবা শিল্পের অন্তর্ভুক্ত।

উত্তর খ: ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে প্রধানত ছয়ভাগে ভাগ করা যায়। যথা(১) প্রাকৃতিক পরিবেশ, (২) অর্থনৈতিক পরিবেশ, (৩) রাজনৈতিক পরিবেশ, (৪) সামাজিক পরিবেশ (৫) আইনগত পরিবেশ, (৬) প্রযুক্তিগত পরিবেশ।

উত্তর গ: অমলের প্রতিষ্ঠিত চার্টার্ড একাউন্টেন্সি ফার্মটি ব্যবসায়ের প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত।

উদ্দীপকের অমল দাশের প্রতিষ্ঠিত চার্টার্ড একাউন্টেন্সি ফার্মটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করে থাকে এবং তারা প্রয়োজনীয় নিরীক্ষা শেষে প্রতিষ্ঠানকে লাভজনক উপায়ে পরিচালিত করতে সাহায্য করে থাকে। এছাড়া চার্টার্ড একাউন্টেন্সি ফার্ম হিসেবে অমল এন্ড কোং একটি প্রতিষ্ঠানকে তার হিসাব সংক্রান্ত নিরীক্ষা বিষয়েও নানান পরামর্শ দিয়ে থাকে, যা যে কোনো প্রতিষ্ঠানের জন্যেই লাভজনক। অমল এন্ড কোং মূলত শিল্প ও বাণিজ্যের সহায়ক কার্যাবলি ছাড়া পেশাদারি বিশেষজ্ঞ হিসেবে প্রত্যক্ষভাবে সেবা প্রদান করে থাকে।

সুতরাং ফার্মটি পেশাদারিত্বের মনোভাব নিয়ে মুনাফা অর্জন করে থাকে, যা ব্যবসায়ের প্রত্যক্ষ সেবার আওতাভুক্ত।

উত্তর ঘ: বিজ্ঞাপন পণ্য বা সেবার তথ্যগত বাধা দূর করে।

উদ্দীপকে অমল এন্ড কোং একটি নতুন চার্টার্ড একাউন্টেন্সি ফার্ম। নতুন প্রতিষ্ঠান হওয়ায় কাজ পাওয়ার ক্ষেত্রে বহুবিধ সমস্যায় পড়তে হয়। তাই অপূর্ব এন্ড কোংকে তাদের সমস্যা মোকাবিলার জন্যে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচার বাড়ানো উচিত বলে আমি মনে করি। বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে নতুন ও ফার্মটি সম্পর্কে মানুষ বা বিভিন্ন প্রতিষ্ঠান জানতে পারবে। অমল এন্ড কোংকে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ছাড়াও বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেয়া উচিত তবেই বিভিন্ন প্রতিষ্ঠানের নিরীক্ষা কাজ তারা পেতে পারে। তাই যথাযথ বিজ্ঞাপন ও প্রচার হলেই অমল এন্ড কোংএর যাবতীয় সমস্যা সহজেই সমাধান হয়ে যাবে। এর ফলে অমল এন্ড কোং সহজেই তাদের ব্যবসায় স¤প্রসারণ করতে সক্ষম হবে।

তাই বলা যায়, নতুন প্রতিষ্ঠান হিসেবে অমল এন্ড কোংএর বিজ্ঞাপন ও প্রচারের বিকল্প নেই।

সৃজনশীল প্রশ্নোত্তর ০৩

 নিচের অনুচ্ছেদের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

মি. রফিক কুষ্টিয়ার গড়াই নদীর পাশে একখন্ড জমিতে বিভিন্ন জাতের গাছের চারা উৎপাদন করেছেন। কিন্তু গাছের চারা বিভিন্ন বাজারে নেয়া ব্যয়বহুল হওয়ায় তিনি ব্যবসায়ে সফল হতে পারছেন না। অনেক ভেবেচিন্তে তিনি একটি ইঞ্জিন চালিত নৌকা তৈরি করে নিলেন। এখন তিনি উৎপাদিত চারা দূরদূরান্তের বাজারে অল্প খরচে পৌঁছাতে পারছেন। ফলে তিনি ভালো লাভবান হতে পারছেন।

ক. শিল্পকে প্রধান কয়ভাগে ভাগ করা হয়েছে?

খ.  নিষ্কাশন শিল্প বলতে কী বোঝ?

গ.  অর্থ উপার্জনের জন্যে মি. রফিকের গৃহীত পদক্ষেপটি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।

ঘ. মি. রফিকের ব্যবসায়ে লাভবান হওয়ার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপটি বিশ্লেষণ কর।


উত্তর ক: শিল্পকে প্রধানত ৫ ভাগে ভাগ করা হয়েছে।

উত্তর খ: যে শিল্পের মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে বলা হয় নিষ্কাশন শিল্প। এ শিল্পের মাধ্যমে ভূগর্ভ হতে খনিজ তেল, গ্যাস, কয়লা ইত্যাদি উত্তোলন এবং সমুদ্র থেকে মৎস্য, মূল্যবান পাথর সংগ্রহ করা হয়।

উত্তর গ: যে শিল্পের মাধ্যমে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহার করা হয় তাকে প্রজনন শিল্প বলে।

উদ্দীপকে অর্থ উপার্জনের জন্যে মি. রফিকের গৃহীত পদক্ষেপটি প্রজনন শিল্পের অন্তর্গত। মি. রফিক নার্সারিতে বিভিন্ন জাতের গাছের চারা উৎপাদন করে বাজারে বিক্রি করেন। এ চারাগাছ পুনরায় বড় গাছে পরিণত হয়। এ ধরনের বড় গাছ থেকে আবার চারাগাছের জন্ম হয়। অর্থাৎ উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। তাই বলা যায়, মি. রফিকের নার্সারিটি প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত।

উত্তর ঘ: ব্যবসায় বা শিল্পে উৎপাদিত পণ্যসামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্যে প্রয়োজন পরিবহন ব্যবস্থা।

উদ্দীপকে মি. রফিকের ব্যবসায়ে লাভবান হওয়ার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপটি হলো পরিবহন ব্যবস্থা। মি. রফিক তার নার্সারিতে উৎপাদিত চারাগাছ বিভিন্ন বাজারে বিক্রির জন্যে ইঞ্জিন চালিত নৌকা তৈরি করে নিলেন এবং স্বল্প খরচে চারাগাছ বিভিন্ন বাজারে পৌঁছানোর ব্যবস্থা করলেন। এ কাজগুলোর মাধ্যমে তিনি মূলত বাণিজ্যের কাজ সম্পাদন করেন। অর্থাৎ মি. রফিক যথাযথ পরিবহনের ব্যবস্থা করে স্থানগত বাধা দূর করলেন। ফলে সহজে তিনি তার উৎপাদিত চারা বাজারজাতকরণের মাধ্যমে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি করলেন।

সৃজনশীল প্রশ্নোত্তর ০৪

 নিচের অনুচ্ছেদের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

ডা. মামুনুর রশিদ একজন স্বনামধন্য ডাক্তার। তিনি কয়েকজন শেয়ারহোল্ডার নিয়ে আধুনিক যন্ত্রপাতি সংস্থাপন করে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিষ্ঠিত হাসপাতালটি অল্প দিনের মধ্যেই বেশ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি সমাজের অসহায় গরিব রোগীদের কথা ভেবে ফ্রি চিকিৎসা প্রদানের জন্যে একটি দাতব্য প্রতিষ্ঠানও স্থাপন করেছেন।

ক.ব্যবসায় কী?

খ.মানুষ অর্থনৈতিক কর্মকান্ডে জড়িত হয় কেন?

গ.ডা. মামুনুর রশিদের প্রতিষ্ঠিত হাসপাতালটি কোন ধরনের ব্যবসায়ের অন্তর্গত? ব্যাখ্যা কর।

ঘ.ডা. মামুনুর রশিদের প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠানটি কেবলমাত্র মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান’ উক্তিটি সম্বন্ধে তোমার মতামত ব্যক্ত কর।

উত্তর ক: সাধারণত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যবসায় বলা হয়।

উত্তর খ: অর্থের সাথে সম্পর্কিত কার্যাবলি হলো অর্থনৈতিক কর্মকান্ড। মানুষের অভাব সীমাহীন কিন্তু সম্পদ সীমিত। সীমিত সম্পদ দিয়ে মানুষ তার সীমাহীন অভাব পূরণের চেষ্টা করে। অভাব পূরণের লক্ষ্যেই মানুষ অর্থনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। সুতরাং, অভাববোধ এবং তা পূরণের প্রচেষ্টা অর্থনৈতিক কর্মকান্ডের সৃষ্টি করে।

উত্তর গ: অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম বিক্রি করে থাকেন। এ সকল সেবাকর্ম প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা।

উদ্দীপকে ডা. মামুনুর রশীদের প্রতিষ্ঠিত হাসপাতালটি প্রত্যক্ষ সেবার অন্তর্গত। ডা. মামুনুর রশিদের প্রতিষ্ঠিত হাসপাতালে অনেক ডাক্তার, নার্স সেবা প্রদান করে অর্থ উপার্জন করে থাকে। জনগণের স্বাস্থ্যসেবা প্রদান করাই এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য। সেবা প্রদানের সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষের মুনাফা অর্জিত হচ্ছে। তাই এটি একটি প্রত্যক্ষ সেবা প্রদানকারী ব্যবসায়ে প্রতিষ্ঠান। 

উত্তর ঘ: মুনাফা অর্জনের জন্যে পরিচালিত কর্মকান্ডকে ব্যবসায় বলা হয়। উদ্দীপকে ডা. মামুনুর রশিদ কর্তৃক প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠানে গরিব, অসহায় মানুষের ফ্রি চিকিৎসা দেয়া হয়। অর্থাৎ অর্থ উপার্জনের উদ্দেশ্যে এটি পরিচালিত হয় না। অর্থ উপার্জনের উদ্দেশ্য ব্যতীত কোনো কাজ ব্যবসায়ে অন্তর্ভুক্ত হয় না। মানবতার কল্যাণ সাধনই দাতব্য প্রতিষ্ঠানটির একমাত্র উদ্দেশ্য। প্রতিষ্ঠানটি সেবা প্রদানের বিনিময়ে কিছু গ্রহণ করে না। ডা. মামুনুর রশীদের প্রতিষ্ঠিত এ দাতব্য প্রতিষ্ঠানটি সমাজ ও রাষ্ট্রের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই বলা যায়, ডা. মামুনুর রশিদ কর্তৃক প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠানটি নিঃসন্দেহে একটি মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান।

সৃজনশীল প্রশ্নোত্তর ০৫

 নিচের অনুচ্ছেদের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

 আঁখিতারা গ্রামের দশম শ্রেণির ছাত্র নাফিসের বাবা গ্রামের প্রশিক্ষণপ্রাপ্ত একজন পলি­ চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি তিনি মানসম্মত ঔষধও বিক্রি করেন। গ্রামে বিভিন্ন রোগের ঔষধের ব্যাপক চাহিদা থাকা সত্তে¡ও কিছু সীমাবদ্ধতার কারণে তিনি সব ধরনের ঔষধ ক্রয় করতে পারেন না। সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে ঔষধ কোম্পানির এজেন্টরাও প্রয়োজনীয় ঔষধ সময়মতো পৌঁছাতে পারেন না। অন্যদিকে দোকানে সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় অনেক ঔষধ নষ্ট হয়ে যায়।

ক. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?

খ. শিল্প বলতে কী বোঝায়? উদাহরণ দাও।

গ. নাফিসের বাবার ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।

ঘ. নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদামাফিক ঔষধ সরবরাহ করতে না পারার প্রধান কারণ কোনটি বলে তুমি মনে কর। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ক: ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা।

 

উত্তর খ: শিল্প বলতে এমন প্রক্রিয়াকে বোঝায়, যার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালে রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা।

যেমন নার্সারি শিল্প, খনিজ শিল্প, রাস্তাঘাট নির্মাণ, বস্ত্র শিল্প, বিদ্যুৎ শিল্প ইত্যাদি কাজসমূহ বিভিন্ন প্রকার শিল্পের উদাহরণ। এরূপ বিভিন্ন কাজ সম্পাদনের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী বিভিন্ন পণ্যে পরিণত করা হয়।

উত্তর গ: নাফিসের বাবার ব্যবসায়টির ধরন হলো প্রত্যক্ষ সেবা।

অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ব্যক্তিদের সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত। অর্থাৎ বিভিন্ন পেশাদারি বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ যেসব সেবামূলক কার্যাদি সম্পাদন করে থাকেন সেগুলোকে প্রত্যক্ষ সেবা বলে। যেমনডাক্তারি, ওকালতি, প্রকৌশলী, সাংবাদিকতা এবং আরও অন্যান্য পেশাভিত্তিক কার্যকলাপ।

নাফিসের বাবা গ্রামের একজন পলি­ চিকিৎসক। তিনি রোগ নির্ণয় ও নিরাময়ে গ্রামের মানুষদের সহায়তা করেন এবং চিকিৎসার পাশাপাশি তিনি মানসম্মত ঔষধও বিক্রি করেন। সুতরাং তার এসব কার্য হচ্ছে সেবামূলক কার্যকলাপ। আর এ কার্যক্রম তিনি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পেশাভিত্তিক করে থাকেন।

উত্তর ঘ: নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদামাফিক ঔষধ সরবরাহ করতে না পারার প্রধান কারণ অর্থসংক্রান্ত প্রতিবন্ধকতা।

প্রকৃতপক্ষে সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনা করে লক্ষ্য অর্জনের জন্য দরকার হয় পর্যাপ্ত মূলধনের। কিন্তু অনেক সময় ব্যবসায়ীর একার পক্ষে সব সময় পর্যাপ্ত মূলধন সরবরাহ করা সম্ভব হয় না। ফলে ব্যবসায়ের উন্নতি বাধাগ্রস্ত হয়।

নাফিসের বাবা ব্যবসায়ের ক্ষেত্রে অর্থসংক্রান্ত প্রতিবন্ধকতার সম্মুখীন হন। কেননা পর্যাপ্ত মূলধন বা অর্থের অভাবে গ্রামে বিভিন্ন রোগের ঔষধের ব্যাপক চাহিদা থাকা সত্তে¡ও তিনি সব ধরনের ঔষধ ক্রয় করতে পারেননি। তা ছাড়া অর্থ অভাবে তিনি ঔষধ সংরক্ষণের সুব্যবস্থা গ্রহণ করতে পারেননি। যার দরুন তার দোকানের অনেক ঔষধ নষ্ট হয়ে যায়। এছাড়া ঔষধ সংরক্ষণের সুব্যবস্থা থাকলে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে ঔষধ কোম্পানির এজেন্টরা যে প্রয়োজনীয় ঔষধ সময়মতো পৌঁছাতে পারছেন না সে সমস্যাও সমাধান করতে পারতেন। কেননা সংরক্ষণের সুব্যবস্থা থাকলে তিনি অধিক পরিমাণে ঔষধ কিনে রাখতেন। ফলে প্রয়োজনীয় ঔষধটি শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার দিতে পারতেন। ফলে এলাকাবাসী ঔষধ না পেয়ে ফিরে যেতে না।

কাজেই পর্যাপ্ত মূলধনের অভাবেই এরূপ সমস্যার সৃষ্টি হয়। আর এ কারণেই আমি মনে করি অর্থসংক্রান্ত প্রতিবন্ধকতার কারণে নাফিসের বাবা এলাকাবাসীর চাহিদামাফিক ঔষধ সরবরাহ করতে পারেননি।

 

সৃজনশীল প্রশ্নোত্তর ০৬

   নিচের অনুচ্ছেদের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

            বাংলাদেশ এক সময় ব্যবসায়বাণিজ্যে সারা বিশ্বে সুপরিচিত ছিল। এ দেশে এমন একটি বস্ত্র তৈরি হতো যার খ্যাতি দেশে দেশে ছড়িয়ে পড়েছিল। মেঘনা ও শীতলক্ষ্যা নদী আবহাওয়া ও জলীয় বাষ্প সে বিখ্যাত বস্ত্রটির সুতা তৈরিতে সহায়ক ছিল। সাথে ছিল শ্রমিক ও কারিগরদের আন্তরিক পরিশ্রম ও সৃজনশীলতা। বর্তমানে ব্যবসায়িক পরিবেশের সবগুলো উপাদানের উন্নয়ন ঘটাতে পারলে ব্যবসায়বাণিজ্যের অধিক প্রসার ঘটবে এবং ফিরে আসবে অতীত গৌরব।

ক. কোন বস্ত্রের জন্য বাংলাদেশে খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?

খ. ব্যবসায়িক পরিবেশ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

গ. কোন পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকে উলে­খিত শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতা বিকাশ সম্ভব? ব্যাখ্যা কর।

ঘ. বর্তমানে দেশের ব্যবসায়বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্দীপকে উলে­খিত ব্যবসায়ের কোন পরিবেশের উন্নয়ন জরুরি বলে তুমি মনে কর। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।


উত্তর ক: মসলিন কাপড়ের জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল।

উত্তর খ: ব্যবসায়িক পরিবেশ বলতে যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ব্যবসায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বোঝায়।

ব্যবসায়িক পরিবেশ প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা গঠিত হয়। ব্যবসায়িক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকান্ড দ্বারাও প্রভাবিত হয়ে থাকে। তাই ব্যবসায়িক পরিবেশ বিবেচনায় স্থানীয় ভূপ্রকৃতি, জলবায়ু, নদনদী, বনভূমি, প্রাপ্ত প্রাকৃতিক সম্পদ, ঘনবসতি, ধর্মীয় ও রাজনৈতিক অবস্থাসমূহ বিবেচনায় আনতে হয়।

উত্তর গ: সামাজিক পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকে উলে­খিত শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতা বিকাশ সম্ভব।

সাধারণত জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি সমন্বয়ে ব্যবসায়ের সামাজিক পরিবেশ গড়ে ওঠে।

উদ্দীপকে মসলিন বস্ত্রের কথা বলা হয়েছে। এদেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত এবং সাংস্কৃতিকভাবে উদার, পরিশ্রমী এবং সৃজনশীল বিধায় অতীতে মসলিন কাপড় উৎপাদন করে মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছিল। আর এই মসলিন কাপড় উৎপাদনের স্থান সোনারগাঁও ছিল এক সময় ব্যবসায়, শিক্ষাদীক্ষা, কৃষি, সাহিত্য, সংস্কৃতি, শিল্প ও কারুশিল্পে বিশ্বসেরা। কিন্তু বর্তমানে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা হচ্ছে মুখস্থনির্ভর। সামাজিক উন্নয়নের মাধ্যমে বর্তমান শিক্ষাব্যবস্থাকে মুখস্থনির্ভরতা থেকে বের করে আরও দক্ষতা ও শ্রমনির্ভর করতে পারলে বর্তমান শ্রমিক ও কারিগরদের সৃজনশীলতা বা বিকাশ সম্ভব হবে।

উত্তর ঘ: বর্তমানে দেশের ব্যবসায়বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্দীপকে উলে­খিত সামাজিক পরিবেশের উন্নয়ন জরুরি।

একটি দেশের সামাজিক পরিবেশ গঠিত হয় জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানবসম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি উপাদানের সমন্বয়ে।

উদ্দীপকে বস্ত্র ব্যবসায়ের কথা উলে­খ করা হয়েছে। আর সেই বস্ত্র তৈরিতে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ভূমিকা ছিল অপরিসীম।  প্রাকৃতিক পরিবেশের বস্ত্রটির সুতা তৈরিতে সহায়ক ছিল এবং সামাজিক পরিবেশের মাধ্যমে কারিগরদের আন্তরিক পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে বস্ত্রটি বুনন করা হতো। সে সময়ে আমাদের এদেশ ব্যবসায়বাণিজ্যে সারা বিশ্বে বিখ্যাত ছিল। বর্তমানে দেশের ব্যবসায়বাণিজ্যের প্রসার ঘটাতে ব্যবসায় পরিবেশের সবগুলো উপাদানেরই উন্নয়ন ঘটানো প্রয়োজন। কিন্তু প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের মধ্যে অধিক উন্নয়ন জরুরি সামাজিক পরিবেশের। কেননা প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানই বাংলাদেশের ব্যবসায় স্থাপনের জন্য অনুকূল।

আর তাই প্রয়োজন সামাজিক পরিবেশের উন্নয়নের মাধ্যমে ব্যবসায়বাণিজ্যের সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি করা এবং শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করে কর্মমুখী শিক্ষা প্রদান করা। কেননা দক্ষতাসম্পন্ন কর্মী ও উন্নত প্রযুক্তির ব্যবহার ব্যবসায়বাণিজ্যের উন্নয়নে অধিক গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি ব্যবসায়বাণিজ্যের প্রসার ঘটাতে সামাজিক পরিবেশের উন্নয়ন জরুরি।

 

সৃজনশীল প্রশ্নোত্তর ০৭

নিচের অনুচ্ছেদের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

            জনাব জাহিদ হাসান এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ঢাকা পলিটেকনিক কলেজ থেকে ‘ফুড এন্ড বেভারেজ’ কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি আচার, জেম, জেলি ইত্যাদি খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের উদ্যোগ নেন। কিন্তু ব্যবসায় বিষয়ে পর্যাপ্ত জ্ঞানের অভাবে পদে পদে তিনি সমস্যার সম্মুখীন হলেন। এছাড়া মানসম্পন্ন পণ্য উৎপাদনের পরও বণ্টনের ক্ষেত্রে তিনি পরিচিতির অভাবে প্রতিবন্ধকতার মুখে পড়লেন। অবশেষে তার এক বন্ধু তাকে বিসিকএর উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে ও ব্যবসায় পরিচিতি বিষয় পাঠের পরামর্শ দিলেন।

ক.  শিল্প কী?

খ. উৎপাদন শিল্প বলতে কী বোঝ?

গ.  পণ্য বণ্টনের ক্ষেত্রে জনাব জাহিদ হাসান কোন জাতীয় প্রতিবন্ধকতার সম্মুখীন হন তা ব্যাখ্যা কর।

ঘ. জনাব আমিনুর রহমানের ক্ষেত্রে ব্যবসায় উদ্যোগ বিষয় পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম বিশ্লেষণ কর। 

 

উত্তর ক: শিল্প হলো এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ করে কাঁচামালে রূপদান করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা।

উত্তর খ: শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত পণ্যকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হলো উৎপাদন শিল্প।

উৎপাদন শিল্পের কাজ হলো কাঁচামাল প্রক্রিয়াজাত করে ভোগ্যপণ্যে পরিণত করা। উদাহরণস্বরূপ কাঁচামাল প্রক্রিয়াজাত করে আচার, জেম, জেলি প্রভৃতি খাদ্যদ্রব্য প্রস্তুত এবং কাঠ থেকে আসবাবপত্র, চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি প্রস্তুত করা উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত।

উত্তর গ: পণ্য বণ্টনের ক্ষেত্রে জনাব আমিনুর রহমান তথ্যগত প্রতিবন্ধকতার সম্মুখীন হন।

পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদনের পর প্রধান কাজ হলো তা নিরাপদে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়া। কিন্তু পণদ্রব্য বণ্টনকালে ব্যবসায়ীকে স্বত্বগত, স্থানগত, সময়গত, অর্থগত, ঝুঁকিগত ও তথ্যগত প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।

জনাব জাহিদ হাসান আচার, জেম, জেলি ইত্যাদি খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করেন। কিন্তু মানসম্পন্ন পণ্য উৎপাদনের পরও বণ্টনের ক্ষেত্রে তিনি পরিচিতির অভাবে প্রতিবন্ধকতার মুখে পড়েন। কেননা আধুনিক জটিল ও প্রতিযোগিতামূলক বাণিজ্যিক জগতে উৎপাদিত পণ্যদ্রব্য সম্ভাব্য ভোক্তাদের নিকট পরিচিত করে তোলা কঠিন কাজ। আধুনিক ব্যবসায়ে এটি একটি বিশেষ প্রতিবন্ধকতা। প্রচারের মাধ্যমে পণ্যের এই তথ্যসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা হয়। তাই পরিচিতির অভাবে জনাব জাহিদ হাসান উৎপাদিত পণ্যসমূহ বণ্টনের ক্ষেত্রে তথ্যসংক্রান্ত প্রতিবন্ধকতার সম্মুখীন হন।

উত্তর ঘ: পূর্ব অভিজ্ঞতা না থাকায় জনাব জাহিদ হাসান ক্ষেত্রে ব্যবসায় উদ্যোগ বিষয় পাঠের প্রয়োজনীয়তা অনেক।

ব্যবসায় আজ আন্তর্জাতিক পরিমন্ডলে বিস্তৃত। একটি দেশের উৎপাদিত পণ্য এখন শুধু ঐ দেশের গন্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সারা বিশ্বেই ভোগ করতে পারে। বিভিন্ন দেশের ব্যবসায় সংগঠনের রীতিনীতি, পরিচালনা তথা ব্যবসায় গঠন ও পরিচালনার তথ্য ও তত্ত¡মূলক জ্ঞান ব্যবসায় উদ্যোগ বিষয় পাঠের মাধ্যমে জানা যায়।

উদ্দীপকের জনাব আমিনুর রহমান একজন নতুন শিল্পোদ্যোক্তা। তিনি আচার, জেম, জেলি ইত্যাদি খাদ্য প্রক্রিয়াজাতকরণের শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছেন। কিন্তু তিনি এসব পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে ছিলেন অজ্ঞ। তাই তিনি ব্যবসায় উদ্যোগ বিষয়টি পাঠের মাধ্যমে এরূপ ব্যবসায়ের গঠন ও পরিচালনার তত্ত¡মূলক ও বস্তুনিষ্ঠ জ্ঞানলাভে সক্ষম হবেন। এ বিষয়ের জ্ঞান তাকে নিঃসন্দেহে অধিকতর দক্ষতার সাথে ব্যবসায় চালাতে সাহায্য করবে। এছাড়া এ বিষয়ের জ্ঞান তাকে পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে সমর্থ করবে। যার ফলে তার পক্ষে ন্যূনতম সময়, শক্তি ও অর্থ ব্যয়ে সর্বাধিক সুফল অর্জন করা সম্ভব হবে। তাছাড়া বর্তমান বিশ্বায়নের যুগে একটি দেশের উৎপাদিত পণ্য সারা বিশ্ব ভোগ করে থাকে। জনাব জাহিদ হাসান ব্যবসায় উদ্যোগ বিষয় পাঠের মাধ্যমে আমদানি ও রপ্তানির রীতিনীতি এবং প্রথা পদ্ধতি সম্পর্কে জ্ঞানলাভ করতে পারবে। তার উৎপাদিত পণ্য কোন শ্রেণির ভোক্তার জন্য উপযুক্ত, বাজারে এসব পণ্যের চাহিদা, যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে তিনি ধারণা পাবেন।

অতএব বিভিন্ন ক্ষেত্রে উদ্ভূত সমস্যা, সমাধান, সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায়িক সফলতার জন্য জনাব জাহিদ হাসানের ক্ষেত্রে ব্যবসায় উদ্যোগ বিষয় পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম।

 

সৃজনশীল প্রশ্নোত্তর০৮

  নিচের অনুচ্ছেদের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

            ‘জহুর’ নামক প্রতিষ্ঠানটি একটি বহুমুখী ব্যবসায় প্রতিষ্ঠান। পণ্যদ্রব্য উৎপাদন, বণ্টন ও ভোক্তাদের নিকট পৌঁছানোর মাধ্যমে এটি মুনাফা অর্জন করে। দেশি ও বিদেশি উভয় বাজারেই এর উৎপাদিত পণ্য বিক্রয় হয়। বাণিজ্যের প্রতিটি শাখায় এর বিচরণ। ইতোমধ্যে প্রতিষ্ঠানটিকে পণ্য সম্পর্কে ভোক্তা ও ক্রেতাদের অজ্ঞতা নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়। এখন বিজ্ঞাপনই একমাত্র ভরসা।

ক. বাণিজ্য কী?

খ.  বাণিজ্যের আওতা বা পরিধি বলতে কী বোঝ?

গ.  ‘জহুর’ নামক প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনের ক্ষেত্রে কোন জাতীয় মাধ্যম ব্যবহার করতে পারে? ব্যাখ্যা কর।

ঘ. ‘জহুর’ নামক প্রতিষ্ঠানটির জন্য বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।

উত্তর ক: শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলিকে বাণিজ্য বলে।

উত্তর খ: পণ্যসামগ্রী উৎপাদন স্থান থেকে ভোক্তার নিকট সরবরাহ পর্যন্ত সব কাজ নিয়ে বাণিজ্যের আওতা বা পরিধি বিস্তৃত।

বাণিজ্যের কাজ হলো পণ্যদ্রব্য বা সেবাসামগ্রী বিনিময় বা বণ্টন করা। বাণিজ্যের মাধ্যমেই পৃথিবীর এক প্রান্তে উৎপাদিত পণ্যসামগ্রী অপর প্রান্তে ভোক্তাদের কাছে পৌঁছানো ও ভোগ করা সম্ভব হচ্ছে। অভ্যন্তরীণ বিনিময় ও বৈদেশিক বিনিময় এ দুই ভাগে ভাগ করা যায়। পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বাজারজাতকরণ ইত্যাদি বিনিময় সহায়ক কার্যাবলি বাণিজ্যের পরিধি বা আওতা হিসেবে পরিচিত।

উত্তর গ: জহুর নামক প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে।

বিজ্ঞাপন হলো এমন একটি উপায় বা অবলম্বন যার মাধ্যমে পণ্যসামগ্রীর গুণাগুণ জনসমক্ষে তুলে ধরা হয়। আমাদের দেশে বহুল ব্যবহৃত বিজ্ঞাপনী মাধ্যমগুলো হলো সংবাদপত্র, সাময়িকী, প্রচারপত্র, রেডিও, টেলিভিশন ইত্যাদি।

উদ্দীপকের ‘জহুর’ নামক প্রতিষ্ঠানটি বহুমুখী ব্যবসায় করে। এটি স্বল্প ব্যয়ে অথচ দ্রুত দূরদূরান্তের ভোক্তাদের নিকট পণ্যদ্রব্য বা সেবাদির প্রচারের ক্ষেত্রে সংবাদপত্র ও সাময়িকীকে বিজ্ঞাপনের মাধ্যমে হিসেবে ব্যবহার করতে পারে। টেলিভিশন ও রেডিও বর্তমানে বিশ্বব্যাপী দ্রুত পণ্য বা সেবা প্রচারের সুপরিচিত ও কার্যকরী মাধ্যম। ‘জহুর’ প্রতিষ্ঠানটি যেহেতু দেশি ও বিদেশি উভয় বাজারেই এর উৎপাদিত পণ্য বিক্রয় করে থাকে, সেহেতু এটি টেলিভিশন ও রেডিওকেও বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে। এছাড়া ‘জহুর’ প্রতিষ্ঠানটি তার পণ্য সম্পর্কে ভোক্তা ও ক্রেতাদের অজ্ঞতা দূর করতে রাস্তার মোড়ে বা গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার ও বিজ্ঞাপনী ফলক, নিয়ন আলোর সাহায্যে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রদান করতে পারে।

উত্তর ঘ: জহুর নামক প্রতিষ্ঠানটির জন্য বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন হলো বাজারজাতকরণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য ও সেবার ধারণা জনসাধারণের নিকট উপস্থাপন করা হয়। বর্তমান বৃহদায়তন উৎপাদনের যুগে পণ্য বা সেবাকে জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রে বিজ্ঞাপন ছাড়া বিকল্প কোনো মাধ্যম নেই।

বিজ্ঞাপন পণ্য সম্পর্কে ভোক্তাদের অজ্ঞতা দূরীকরণে সহায়তা করে। এর মাধ্যমে নতুন পণ্যের গুণাগুণ, মান, উৎকর্ষতা ও উপযোগিতা সম্পর্কে ভোক্তাদের জানানো সহজ হয়। সুন্দর ও সুরুচিপূর্ণ নানাবিধ দ্রব্য বিজ্ঞাপনের সাহায্যেই সমাজে পরিচিত লাভ করে। এর মাধ্যমে ভোক্তারা জানতে পারে কোথায়, কী দামে, কী মানের পণ্য পাওয়া যায়। তাই উদ্দীপকের জহুর নামক প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনের মাধ্যমেই ক্রেতাবিক্রেতার মাঝে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে। এছাড়াও পণ্য বা সেবা বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষণীয় ও সমাজ সচেতনতামূলক বক্তব্য তুলে ধরতে পারে, যা ভোক্তাদের অজ্ঞতা দূর করে সমাজে সচেতনতার সৃষ্টি করে।

বিজ্ঞাপনের ফলে ভোক্তারা উন্নতমানের নতুন ধরনের পণ্যদ্রব্য ক্রয় ও ব্যবহারের দ্বারা তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করে থাকে। এভাবে ভোক্তারা তাদের জীবনযাত্রার মানোন্নয়ন সম্পর্কে সচেতন হয়। সুতরাং, ভোক্তাদের অজ্ঞতা দূরীকরণের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন ও নিজেদের ব্যবসা স¤প্রসারণে জহুর প্রতিষ্ঠানটির নিকট বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা অপরিসীম।

 

সৃজনশীল প্রশ্নোত্তর ০৯

  নিচের অনুচ্ছেদের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

            জনাব আজমল একজন আলু ব্যবসায়ী। তিনি উৎপাদন মৌসুমে প্রচুর পরিমাণ আলু ক্রয় করে যথাযথভাবে সংরক্ষণ করেন এবং বিভিন্ন সময়ে চাহিদা মোতাবেক দেশের বিভিন্ন অঞ্চলে আলু সরবরাহ করেন।

ক. পণ্যের বণ্টনকারী শাখা কী?

খ. ব্যবসায়ের অত্যাবশ্যকীয় উপাদান ব্যাখ্যা কর।

গ. জনাব আজমলের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।

ঘ. জনাব আজমলের আলু গুদামজাতকরণের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

 

উত্তর ক: পণ্যের বণ্টনকারী শাখা হলো বাণিজ্য।

উত্তর খ: ব্যবসায়ের অত্যাবশ্যকীয় উপাদান হলো মুনাফার উদ্দেশ্যে সম্পদ আহরণ, উৎপাদন, বণ্টন ও এদের সহায়ক কার্যাবলি।

তবে বিভিন্ন প্রকার সম্পদ আহরণ, কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তরকরণ এবং ক্রেতা বা ভোক্তাদের নিকট পণ্যদ্রব্য ও সেবাদি বণ্টনের নিমিত্তে স্বত্বগত, স্থানগত, সময়গত প্রভৃতি উপযোগ সৃষ্টিকরণ ব্যবসায়ের অন্তর্গত। উপরন্তু পণ্য গবেষণা, বাজার গবেষণা, বিক্রয়িকতা ইত্যাদি সহায়ক কার্যকলাপ এবং প্রত্যক্ষ সেবামূলক পেশাদারি কার্যকলাপও ব্যবসায়ের উপাদান হিসেবে গণ্য হয়।

উত্তর গ: জনাব আজমলের ব্যবসায়টির ধরন হচ্ছে বাণিজ্য সংক্রান্ত।

বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রী বণ্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। এর প্রধান কাজ হলো শিল্পে উৎপাদিত পণ্যদ্রব্যসমূহ বণ্টন করা এবং বণ্টনকালে সৃষ্ট প্রতিবন্ধকতাসমূহ দূর করে ভোগকারীদের নিকট পণ্য পৌঁছে দেওয়া। অর্থাৎ উৎপাদন ও ভোগকারীদের নিকট পণ্যদ্রব্য এবং সেবাদি বিনিময় বা আদানপ্রদানের প্রক্রিয়াকে সমন্বিতভাবে বাণিজ্য বলে।

উদ্দীপকের জনাব আজমল উৎপাদনকারী ভোগকারীর মধ্যে পণ্য আদানপ্রদান করে থাকেন। তিনি উৎপাদনকারীর নিকট থেকে আলু ক্রয় করে ভোগকারীর নিকট তা বণ্টন করেন। তাকে উৎপাদনকারী ও ভোগকারীদের মধ্যে পণ্য বিনিময়কালে ব্যক্তি, স্থান, সময়, অর্থ ও ঝুঁকি সংক্রান্ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। বাণিজ্যের মাধ্যমে অর্থাৎ পরিবহন, গুদামজাতকরণ, বীমা ও ব্যাংকিংএর মাধ্যমে তিনি এসব প্রতিবন্ধকতা দূর করে কার্যাবলি সম্পাদন করে থাকেন। কাজেই জনাব আজমলের ব্যবসায়টি বাণিজ্য সংক্রান্ত।

উত্তর ঘ: জনাব আজমলের আলু গুদামজাতকরণ সিদ্ধান্তটি যৌক্তিক ছিল।

গুদামজাতকরণের মাধ্যমে পণ্যদ্রব্য সংরক্ষণ করে সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। এ ব্যবস্থার মাধ্যমে পণ্যদ্রব্য বর্তমান সময় থেকে পরবর্তী সময়ে অর্থাৎ ফলন মৌসুম থেকে পরবর্তী সময়ে এবং সারা বছর ব্যবহারের জন্যও সংরক্ষণ করা হয়।

উদ্দীপকের জনাব আজমল একজন আলু ব্যবসায়ী। তিনি উৎপাদন মৌসুমে প্রচুর পরিমাণে আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করেন। কারণ এ সময়ে আলুর মৌসুম বিধায় বাজারমূল্য কম থাকে। তাছাড়া ও সময়ের উৎপাদিত অতিরিক্ত আলু ঘাটতি মৌসুমের চাহিদা মেটায়। এছাড়া উৎপাদন মৌসুমে উৎপাদিত আলু সারা বছর ব্যবহার করতে হলে তা সঠিক উপায়ে সংরক্ষণ করা আবশ্যক। এ কারণেই গুদামজাতকরণ প্রয়োজন।

অতএব স্বল্প মূল্যে মৌসুমে অধিক পরিমাণে আলু ক্রয় করে, ঘাটতি সময়ে বেশি মূল্যে বিক্রি করে মুনাফা অর্জন ও আলুর চাহিদা পূরণ করার জন্য জনাব আজমলের সারা বছর আলু গুদামজাতকরণের সিদ্ধান্তটি যুক্তিযুক্ত।

 

সৃজনশীল প্রশ্নোত্তর ১০

 নিচের অনুচ্ছেদের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

            জনাব রানা একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। তিনি পেনশনের তিন লক্ষ টাকা তার ছোট ভাই রহিমের স্বর্ণ ব্যবসায়ে বিনিয়োগ করেন। এক্ষেত্রে জনাব রানা ব্যবসায়ের কোনো ঝুঁকি নিবেন না। কিন্তু তিনি নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রহণ করবেন। তবে রহিম তার ভাইয়ের টাকা পেয়ে ব্যবসায় স¤প্রসারণের সুযোগ পেল।

ক. উদ্যোগ কী?

খ. ব্যবসায়িক ঝুঁকি বলতে কী বোঝ?

গ. জনাব রানাকে কোন কারণে ব্যবসায়ী বলা যাবে না? ব্যাখ্যা কর।

ঘ.  জনাব রানার সহায়তায় ব্যবসায় স¤প্রসারণের ক্ষেত্রে রহিমের কোন প্রয়োজনটি সম্পাদিত হয়েছে বলে তুমি মনে কর?

 

উত্তর ক: উদ্যোগ হলো যেকোনো কাজের কর্মপ্রচেষ্টা।

উত্তর খ: ব্যবসায় ঝুঁকি হলো কাঙ্খিত মুনাফা অর্জন করতে ব্যর্থ হওয়া। ব্যবসায়ে বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে। যেকোনো সময় উৎপাদিত পণ্যের অথবা সরবরাহকৃত সেবার চাহিদা কমে যেতে পারে। এর ফলে অর্জিত মুনাফা কমে যেতে পারে। এই সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলে।

উত্তর গ: জনাব রানার অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ের ঝুঁকি ও অনিশ্চয়তার বৈশিষ্ট্য বিদ্যমান না থাকায় তাকে ব্যবসায়ী বলা যাবে না।

ঝুঁকি বলতে আর্থিক ক্ষতির সম্ভাবনাকে বোঝায়; আর অনিশ্চয়তা হলো প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানান কারণে বাজারে পণ্যমূল্যের যে হ্রাসবৃদ্ধি ঘটে তাকে বোঝায়। ব্যবসায়ের সাথে ঝুঁকি ও অনিশ্চয়তা ওতপ্রোতভাবে জড়িত।

উদ্দীপকের জনাব রানা চাকরি থেকে সদ্য অবসরে যাওয়া একজন সাধারণ মানুষ। তিনি চাকরি শেষে পেনশন বাবদ কিছু নগদ অর্থ হাতে পেয়েছেন। উক্ত টাকা তার ছোট ভাইকে ধার দিয়েছেন স্বর্ণের ব্যবসায়ে খাটানোর জন্য। এর বিনিময়ে তিনি নির্দিষ্ট হারে টাকা নিবেন। ব্যবসায়ের কোনোরকম ক্ষতি হলে কিংবা ঝুঁকির সম্মুখীন হলে সে দায়দায়িত্ব তিনি নিবেন না। অর্থাৎ দেখা যাচ্ছে তার বিনিয়োগে কোনো ঝুঁকি বা অনিশ্চয়তা নেই। টাকা ব্যাংকে রাখলে যেমন নির্দিষ্ট পরিমাণ সুদ পেতেন তেমনি এখানেও তিনি মাস শেষে নির্দিষ্ট পরিমাণে সুদই পাবেন। ব্যবসায়ের কোনোরকম ঝুঁকি ও অনিশ্চয়তার দায়ভার নিতে তিনি পুরোপুরি নারাজ। আর তাই জনাব রানা বিনিয়োগে ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য ঝুঁকি ও অনিশ্চয়তার বিষয়টি অনুপস্থিত থাকায় তাকে একজন ব্যবসায়ী হিসেবে বিবেচনা করা যাবে না।

উত্তর ঘ: জনাব রানার সহায়তায় ব্যবসায় স¤প্রসারণের ক্ষেত্রে রহিমের প্রয়োজনীয় অর্থসংস্থানের কাজটি সম্পাদিত হয়েছে।

ব্যবসায়ের বিভিন্ন কার্যসম্পাদনের জন্য অর্থসংস্থান অতীব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। অর্থ ছাড়া কোনো ব্যবসায় চলতে পারে না। ছোটবড় যেকোনো ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করতে অর্থের প্রয়োজন হয়।

উদ্দীপকের রহিম একজন ব্যবসায়ী। তাই ভাই জনাব রানা তার ব্যবসায়ে তিন লক্ষ টাকা বিনিয়োগ করেন। যার মাধ্যমে তিনি ব্যবসায় স¤প্রসারণের সুযোগ পেলেন। কেননা ব্যবসায় স¤প্রসারণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। কিন্তু পর্যাপ্ত পুঁজির অভাবে তা পারছিলেন না। এ অবস্থায় তার ভাই তার অর্থসংস্থানের ব্যবস্থা করে দিলেন। তবে তা নির্দিষ্ট পরিমাণে সুদের বিনিময়ে। এর ফলে একদিকে যেমন তার ব্যবসায়ের সাময়িক অর্থায়নের অভাব পূরণ হয়েছে তেমনি ব্যবসায় স¤প্রসারণেও উক্ত অর্থ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

সুতরাং বলা যায়, উদ্দীপকের রহিমের ব্যবসায়ে জনাব রানা অর্থসংস্থানের ব্যবস্থা করেছেন। এর ফলে রহিম তার ব্যবসায়টি স¤প্রসারণ করতে পেরেছেন।