ফিন্যান্স  ব্যাংকিং

অধ্যায় ০২অর্থায়নের উৎস

জ্ঞানমূলক প্রশ্নোত্তর:

         অর্থায়নের উৎসকে মূলত কয় ভাগে ভাগ করা যায়?

উত্তরঅর্থায়নের উৎসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়।

         অর্থ আদানপ্রদানের সবচেয়ে দ্রুততম  সরল প্রক্রিয়া কোনটি?

উত্তরঅর্থ আদানপ্রদানের সবচেয়ে দ্রুততম  সরল প্রক্রিয়া হলো স্বল্পমেয়াদী অর্থায়ন।

         শেয়ার বিক্রয় কোন মেয়াদী অর্থায়ন?

উত্তরশেয়ার বিক্রয় দীর্ঘমেয়াদী অর্থায়ন।

         গ্রামীণ ব্যাংক কোন ধরনের ঋণ প্রদান করে?

উত্তরগ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রদান করে।

         ব্র্যাক কোন ধরনের প্রতিষ্ঠান?

উত্তরব্র্যাক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

         কাঁচামাল ক্রয়ের জন্যে কোন মেয়াদী তহবিল প্রয়োজন?

উত্তরকাঁচামাল ক্রয়ের জন্যে স্বল্পমেয়াদী তহবিল প্রয়োজন।

         তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কোনটি?

উত্তরতহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন।

         বেসরকারী প্রতিষ্ঠান কোন ধরনের অর্থায়নের উৎস?

উত্তরবেসরকারি প্রতিষ্ঠান মধ্যমেয়াদী অর্থায়নের উৎস।

         অভ্যন্তরীন তহবিল কী?

উত্তরব্যবসায়ের মালিক তার সঞ্চিত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসায়ের প্রয়োজনে বিনিয়োগ করে তাকে অভ্যন্তরীণ তহবিল বলে।

         মধ্যমেয়াদী তহবিল কী?

উত্তরসাধারণত এক বছর হতে পাঁচ বছর পর্যন্ত মেয়াদের জন্য প্রতিষ্ঠানে যে তহবিল সংগ্রহ করা হয় তাকে মধ্যমেয়াদী তহবিল বলে।

         স্বল্পমেয়াদী অর্থায়ন কী?

উত্তরস্বল্প সময়ের জন্য অর্থাৎ সাধারণত এক বছর বা তার চেয়েও কম সময়ের জন্য ব্যবসায়ে যে মূলধন সংগ্রহ করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন।

         কোম্পানির প্রকৃত মালিক কে?

উত্তরকোম্পানির প্রকৃত মালিক হলো শেয়ারহোল্ডার।

         মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কী বলে?

উত্তরমূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে।

         স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস কয়টি?

উত্তরস্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস ৪টি।

         স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস কী কী?

উত্তরস্বল্পমেয়াদি অর্থায়নের উৎস দুই ধরনের। যথা প্রাতিষ্ঠানিক উৎস  অপ্রাতিষ্ঠানিক উৎস।

         BDBL-এর পূর্ণরূপ কী?

উত্তরBDBL এর পূর্ণরূপ হলো  Bangladesh Development Bank Limited.

অনুধাবনমূলক প্রশ্নোত্তর:

         লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে কী বোঝ?

উত্তরপ্রতি বছর কোম্পানি একই পরিমাণ সুদ প্রদান করতে পারে না। প্রতি বছর একটি সামঞ্জস্যপূর্ণ মুনাফা প্রদানের লক্ষ্যে মুনাফার অংশ নিয়ে যে তহবিল তৈরি করে তাই লভ্যাংশ সমতাকরণ তহবিল।

         সঞ্চিতি তহবিল বলতে কী বোঝ?

উত্তরকোম্পানি বা ব্যবসায় প্রতিষ্ঠান প্রতি বছর মুনাফার সবটুকু শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করে না। এর একটি অংশ তারা জমা করে তহবিল হিসেবে। এটিই হলো সঞ্চিতি তহবিল।

         প্রত্যাশার তুলনায় প্রকৃত আয় বেশি হলে ঝুঁকির সৃষ্টি হয় কেন?

উত্তরপ্রত্যাশিত আয়ের তুলনায় প্রকৃত আয় কম হলে যেমন ঝুঁকির সৃষ্টি হয়তেমনি প্রত্যাশার তুলনায় প্রকৃত আয় বেশি হলেও ঝুঁকির সৃষ্টি হয়। কেননা এই অবস্থায় প্রকৃত আয় কেন প্রত্যাশিত আয় থেকে বেশি হলো তা বিনিয়োগকারীর কাছে অজানা থাকে। আর এজন্য এটিও ঝুঁকি।

         বিজনেস ফাইন্যান্সকে অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন বলা হয় কেন?

উত্তরব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ  বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটিই ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স। ব্যবসায় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের লক্ষ্য সামনে রেখে এসব প্রতিষ্ঠানকে তার আর্থিক কর্মকান্ড পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে হয়। এরপর সংগৃহীত তহবিলের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হয়। কারবার প্রতিষ্ঠানের প্রকৃতিভেদে এই তহবিল সংগ্রহের উৎস এবং ব্যবহার পদ্ধতি ভিন্ন হয়ে থাকে। সুষ্ঠু অর্থায়ন পরিকল্পনা  অর্থের লাভজনক ব্যবহার ছাড়া ব্যবসায়ে সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই বিজনেস ফাইন্যান্সকে অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন বলা হয়।

         অবণ্টিত মুনাফা কীব্যাখ্যা কর।

উত্তরকোম্পানি প্রতি বছর যে পরিমাণ মুনাফা অর্জন করে তা শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করতে পারেআবার জমাও রাখতে পারে। মুনাফা বণ্টন না করলে তাকে অবণ্টিত মুনাফা বলে। ভবিষ্যতে ব্যবসায় ¤প্রসারণ করার জন্য এই অবণ্টিত মুনাফা একটি তহবিলে আলাদা করে রাখা হয়। একে সঞ্চিতি তহবিল বলা হয়।

         বহিঃস্থ তহবিল বলতে কী বোঝ?

উত্তরব্যবসায়ের বাইরের কোনো উৎস থেকে অর্থসংস্থান করা হলে তাকে বহিঃস্থ তহবিল বলে। বহিঃস্থ তহবিল মালিকের মূলধন এবং সঞ্চিতি তহবিলের বাইরের উৎস। এই তহবিলের অসুবিধা হলো প্রতিবছর এর সুদ প্রদান বাধ্যতামূলক। লাভ না হলেও বহিঃস্থ তহবিলের ক্ষেত্রে সুদ প্রদান করতে হয়।

         জমাতিরিক্ত উত্তোলন বলতে কী বোঝায়?

উত্তরস্বল্পমেয়াদি ব্যাংক ঋণের একটি উৎস ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। ব্যাংক তার চলতি হিসাবের গ্রাহককে জমাকৃত আমানতের অতিরিক্ত একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত অর্থ চেক কেটে উঠানোর সুযোগ প্রদান করলে  অতিরিক্ত অর্থকে জমাতিরিক্ত ঋণ বলে।

সৃজনশীল প্রশ্নোত্তর০১

         নিচের তথ্যের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

            দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ে নিয়োজিত দীননাথ চক্রবর্তী মাঝে মাঝে অর্থসংকুলানকল্পে বিভিন্ন উৎস হতে অল্প সময়ের জন্য অর্থের সংস্থান করতেন। কিন্তু বর্তমানে তিনি তার ব্যবসা প্রসার করে এতদসঙ্গে তাঁতবস্ত্রেরও ব্যবসা শুরু করতে মনস্থির করেছেন এবং  প্রসঙ্গে তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরী ১০০টি মেশিনসহ দীর্ঘ ১০ বছরের জন্য নেওয়ার লক্ষ্যে কাজ করছেন।

.        অর্থায়নের উৎসকে মূলত কয়ভাগে ভাগ করা যায়?

.        ব্যবসা ¤প্রসারণে সঞ্চিতি তহবিলের ভূমিকাটি ব্যাখ্যা কর।

.        বর্তমানে দীননাথ চক্রবর্তী সাধারণ ব্যবসাক্ষেত্রে কোন ধরনের তহবিলের সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন?

.        তুমি কি মনে কর যেব্যবসা ¤প্রসারণ আর্থিক সহায়তাকল্পে দীননাথ  চক্রবর্তীর অন্যান্য উৎসেরও শরণাপন্ন হতে হবে উত্তরের সপক্ষে যুক্তি দাও।        

উত্তর কঅর্থায়নের উৎসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়।

উত্তর খমেয়াদের  ভিত্তিতে তিন ধরনের অর্থসংস্থান হতে পারে। যথা স্বল্পমেয়াদিমধ্যমেয়াদি  দীর্ঘমেয়াদি। এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্যে সংগৃহীত তহবিল মধ্যমেয়াদি তহবিল হিসেবে গণ্য হয়।  ধরনের তহবিল ব্যবহার করে প্রতিষ্ঠান ব্যবসায়ের চলমান দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটায়।  তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদি তহবিলের খরচ থেকে বেশি এবং দীর্ঘমেয়াদি তহবিলের খরচ থেকে কম হয়।

উত্তর গ: বর্তমানে দীননাথ চক্রবর্তী সাধারণত ব্যবসার ক্ষেত্রে যে ধরনের তহবিলের সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন তা নিচে বিশদভাবে আলোচনা করা হলো:

দীননাথ চক্রবর্তী জামদানি ব্যবসায়ে নিয়োজিত। তবে তিনি ব্যবসায় মাঝে মধ্যেই অর্থের সমস্যায় পড়তেন। এর জন্য তিনি বিভিন্ন উৎস হতে অল্প সময়ের জন্য ঋণ নিয়ে অর্থের সংস্থান করতেন। বর্তমানে তিনি ব্যবসা প্রসার করার মাধ্যমে তাঁতবস্ত্রের ব্যবসা শুরু করতে চান। তাই তার ব্যাপক অর্থায়নের প্রয়োজন দেখা দেয়। এজন্য তিনি ব্যবসায়ের বহিঃস্থ তহবিল হতে অর্থায়নের ব্যবস্থা করতে পারেন। কারণ বহিঃস্থ তহবিলের মাধ্যমে তিনি দীর্ঘ সময়ের জন্য তার ব্যবসায়ের প্রসার ঘটাতে পারেন।

উত্তর ঘএকটি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থের প্রয়োজন মিটানোর জন্য বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করা হয়। এই তহবিল সংগ্রহের জন্য রয়েছেস্বল্পমেয়াদি তহবিলমধ্যমেয়াদি তহবিল  দীর্ঘমেয়াদি তহবিল। উদ্দীপকের দীননাথ চক্রবর্তী দীর্ঘমেয়াদি তহবিলের সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন। আমি মনে করিব্যবসায় ¤প্রসারণে আর্থিক সহায়তাকল্পে দীননাথ চক্রবর্তীর দীর্ঘমেয়াদি উৎস ছাড়া অন্যান্য উৎসেরও শরণাপন্ন হতে হবে। কেননা তিনি তার ব্যবসায় প্রসারের জন্য জামদানি ব্যবসায়ের পাশাপাশি তাঁতবস্ত্রের ব্যবসায়ও শুরু করেছেন। এজন্য তাকে  শিল্পের কাঁচামাল ক্রয় করতে হবে। অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিয়ে তাদের মজুরি প্রদান করতে হবেযাতায়াত  পরিবহন খরচ প্রদান করতে হবে। আর এসব ব্যয় নির্বাহের জন্য তাকে স্বল্পমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ করতে হবে। এছাড়াও তাকে ব্যবসায়ের চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মিটাতে মধ্যমেয়াদি তহবিলের প্রয়োজন হবে। কাজেই দীননাথ চক্রবর্তীর ব্যবসায় ¤প্রসারণে আর্থিক সহায়তাকল্পে স্বল্পমেয়াদি  মধ্যমেয়াদি উৎসেরও শরণাপন্ন হতে হবে।

সৃজনশীল প্রশ্নোত্তর০২

         নিচের চিত্রটির আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

            নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর শফিক আর লেখাপড়া করতে পারেনি। পরবর্তী সময়ে কোথাও চাকরি না পেয়ে চামড়াশিল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করতে উৎসাহিত হন। আর্থিক সমস্যা নিরসনে তিনি সরকারি আর্থিক প্রতিষ্ঠান  স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হন।

.        অর্থ আদানপ্রদানের সবচেয়ে দ্রুততম  সরল প্রক্রিয়া কোনটি?

.        কোনটি এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল হিসেবে গণ্য হয়ব্যাখ্যা কর।

.        শফিককে সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠানবর্ণনা কর।

.        শফিকের মতো যুবসমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কী ভূমিকা পালন করতে পারেআলোচনা কর।

উত্তর ক: অর্থ আদানপ্রদানের সবচেয়ে দ্রুততম  সরল প্রক্রিয়া হচ্ছে স্বল্পমেয়াদি অর্থায়ন।

উত্তর খএক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদি অর্থায়ন হিসেবে পরিগণিত। একটি প্রতিষ্ঠান মধ্যমেয়াদি তহবিল ব্যবহার করে ব্যবসায়ের চলমান মূলধনের দীর্ঘমেয়াদের প্রয়োজন মেটায়। এই তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদি তহবিলের খরচ হতে বেশি এবং দীর্ঘমেয়াদি তহবিলের খরচ হতে কম হয়।

উত্তর গমধ্যমেয়াদি অর্থসংস্থানের বিভিন্ন উৎসের মধ্যে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বিসিক।  প্রতিষ্ঠান ক্ষুদ্র  কুটির শিল্পের বিশেষ বিশেষ খাতের উন্নয়নের স্বার্থে নিয়োজিত থাকে। শফিক চামড়া শিল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় করতে উৎসাহিত হয়। তখন তার আর্থিক সমস্যা দূর করার জন্যে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বিসিক এগিয়ে আসে। কারণ  প্রতিষ্ঠান ক্ষুদ্র  কুটির শিল্প খাতের ব্যবসায়ের অপেক্ষাকৃত সুবিধাজনক শর্তে মেয়াদি ঋণ দিয়ে থাকে।

সুতরাং বলা যায়শফিক আর্থিক সমস্যা নিরসনে সরকারি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা নিয়েছিল।

উত্তর ঘবেসরকারি প্রতিষ্ঠান শিল্পোদ্যোক্তাদের বিভিন্নভাবে সাহায্যসহযোগিতা করে থাকে।

বাংলাদেশে বেশ কিছু এনজিও বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত  কর্মরত আছে। এগুলো ব্যবসায় প্রতিষ্ঠানকে মধ্যমেয়াদি ঋণ প্রদান করে থাকে। যেমনমাইডাসব্র্যাকগ্রামীণ ব্যাংক প্রভৃতি।

উদ্দীপকের শফিক চামড়া শিল্পের ব্যবসায় করতে আর্থিক সমস্যা নিরসনের লক্ষ্যে স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়। শফিকের মতো যুবসমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো অগ্রণী ভূমিকা পালন করতে পারে। যেমন এসব বেসরকারি প্রতিষ্ঠান উদ্যোক্তাদের স্বল্প  মধ্যমেয়াদি ঋণ প্রদান করে থাকে। এসব প্রতিষ্ঠান তহবিল প্রদান ছাড়াও শিল্পখাতে বিনিয়োগের পূর্বে পরামর্শ দান করে। শিল্পসংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করে। যুবসমাজকে আত্মকর্মসংস্থানমূলক ট্রেডের ওপর প্রশিক্ষণ দিয়ে থাকে। শিল্প প্রতিষ্ঠা  কাজেই যুবসমাজে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তহবিল প্রদান ছাড়াও বিভিন্ন ব্যাপারে সাহায্য করে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

সৃজনশীল প্রশ্নোত্তর০৩

         নিচের অনুচ্ছেদের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

            জনাব শামীম  তার আরো কয়েকজন বন্ধু একসাথে ‘সানমুন’ নামে একটি ব্যবসায় পরিচালনা করেন। ব্যবসায়ে কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করবেন। এগুলো ক্রয়ে তারা অভ্যন্তরীণ উৎস থেকেই তহবিল সংগ্রহ করবেন।  বছর তাদের কোম্পানিতে বিগত বছরের তুলনায় মুনাফা বেশি হয়েছে। যে কারণে তারা চাচ্ছেন লভ্যাংশের পরিমাণ বাড়িয়ে দিতে।

.        শেয়ার বিক্রয় কোন মেয়াদী অর্থায়ন?

.        তহবিল সংগ্রহের উৎস বলতে কী বোঝায়?

.        ‘সানমুন’ কোম্পানিটি কীভাবে অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারে?

.        লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে আহসান  তার বন্ধুদের গ্রহণকৃত পরিকল্পনাটি কতটুকু যুক্তিযুক্তবিশ্লেষণ কর।

উত্তর কশেয়ার বিক্রয় দীর্ঘমেয়াদি অর্থায়ন।

উত্তর খব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন মূলধনের প্রয়োজন হয়। এসব মূলধন যেসব উৎস থেকে সংগ্রহ করা হয় তাকেই বলা হয় তহবিল সংগ্রহের উৎস। প্রকৃতি  উদ্দেশ্য ভিন্নতার কারণে একটি প্রতিষ্ঠান বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করে থাকে। এছাড়া যেকোনো প্রতিষ্ঠানই দুটি উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারে। একটি অভ্যন্তরীণ তহবিল এবং অন্যটি বহিঃস্থ তহবিল। মালিকপক্ষের প্রদত্ত তহবিলকে অভ্যন্তরীণ এবং ঋণদাতা প্রদত্ত তহবিলকে বহিঃস্থ তহবিল বলে। 

উত্তর গ: সানমুন কোম্পানিটি শেয়ার বিক্রয়ের মাধ্যমে অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারবে।

মালিক তার সঞ্চিত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে ব্যবসায় প্রয়োজনে যে তহবিল সংগ্রহ করে তাকে অভ্যন্তরীণ তহবিল বলে। অভ্যন্তরীণ তহবিলের উৎস মালিকানাভিত্তিক  মুনাফাভিত্তিক  দু ধরনের হয়ে থাকে।

শামীম সাহেবদের প্রতিষ্ঠানটি একটি কোম্পানি। সেক্ষেত্রে শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে তহবিল সংগৃহীত হবেসেটিই ব্যবসায়ের প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড হতে পারে। পাবলিক লিমিটেড বা প্রাইভেট উভয় কোম্পানিই শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করে। প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে শেয়ার নির্ধারিত মালিকদের মধ্যে বিক্রয় করতে হবে। আর পাবলিক লিমিটেড কোম্পানি হলে শেয়ারবাজারে বিক্রয় করতে পারবে। যন্ত্রপাতি ক্রয়ে তারা এভাবে তহবিল সংগ্রহ করতে পারে।  ধরনের উৎস হতে সংগৃহীত অর্থ দীর্ঘমেয়াদে ব্যবহার করা হয়।

উত্তর ঘ: অভ্যন্তরীণ তহবিল সংগ্রহের একটি উৎস হচ্ছে মুনাফাভিত্তিক তহবিল। একটি ব্যবসায় প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে যে অর্থ উপার্জন করে তা হতে বিভিন্ন খরচ বাদ দিলে যে অর্থ অবশিষ্ট থাকে সেটিই প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা। শামীম সাহেবদের ব্যবসায়ে বিগত বছরের তুলনায়  বছর মুনাফা বেশি হয়েছে। তাদের জন্য প্রযোজ্য হবে এই মুনাফার একটা অংশ লভ্যাংশ সমতাকরণ তহবিল সরিয়ে রাখা। কারণ কোম্পানির শেয়ারহোল্ডাররা নিয়মিতভাবে কোম্পানি হতে লভ্যাংশ পেয়ে থাকে। এই লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত থাকে। কোনো বছর ব্যবসায়ে মুনাফার পরিমাণ কম হলে সে বছর লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয় না। এতে ব্যবসায়ের সুনাম ক্ষুণœ হতে পারে। আর তাই এরূপ পরিস্থিতি মোকাবিলায় যে বছর ব্যবসায়ে মুনাফার পরিমাণ বেশি হবে সে বছর মুনাফার একটা অংশ সমতাকরণ তহবিলে সরিয়ে রাখলে অপ্রতুল মুনাফায় তা ব্যবহার করা যাবে। শামীম সাহেবদের লভ্যাংশের পরিমাণ বাড়িয়ে না দিয়ে মুনাফার একটা অংশ লভ্যাংশ সমতাকরণ তহবিলে সরিয়ে রাখা যুক্তিযুক্ত হবে। এতে তারা প্রতি বছর নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করতে পারবে।

সৃজনশীল প্রশ্নোত্তর০৪

            মিরাব্বীর কলাবাগানে ‘বাংলার হাট’ নামে একটি শোরুম রয়েছে। সেখানে ছেলেমেয়েশিশুদের পোশাক রয়েছে। রাব্বী তার শোরুমে বেশ কিছু মাল উঠাবেন। তাই তিনি বহিঃস্থ কোনো উৎস হতে তহবিলের ব্যবস্থা করতে চাচ্ছেন।

.        অভ্যন্তরীণ তহবিল কী?

.        তহবিল সংগ্রহে উৎস নির্বাচন করা কেন প্রয়োজন?

.        মিরাব্বীকে তার ব্যবসায়ের জন্য কোন মেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ করা উচিত হবে?

.        দীর্ঘমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ রাব্বীর জন্য কতটুকু যৌক্তিক বলে মনে কর?

উত্তর ক: ব্যবসায়ের মালিক তার সঞ্চিত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসায়ের প্রয়োজনে বিনিয়োগ করে তাকে অভ্যন্তরীণ তহবিল বলে।

উত্তর খ: ব্যবসায় প্রতিষ্ঠানের কার্য পরিচালনার জন্য তহবিলের প্রয়োজন হয়।  তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস রয়েছে এবং বিভিন্ন উৎসের বৈশিষ্ট্য ভিন্ন। অর্থাৎ ভিন্ন ভিন্ন তহবিল উৎসের খরচ ভিন্ন হয়ে থাকে এবং ভিন্ন মেয়াদভিত্তিক তহবিলের সুবিধাঅসুবিধাও আলাদা হয়। বিভিন্ন উৎসের মধ্যে তুলনা করে একটি প্রতিষ্ঠান তহবিল সংগ্রহের যে উৎসটি সর্বোচ্চ সুবিধা প্রদানকারী  খরচ ন্যূনতম সেই উৎস থেকে তহবিল সংগ্রহ করতে চায়। আর এজন্যই তহবিল সংগ্রহে উৎস নির্বাচন করার প্রয়োজন হয়।

উত্তর গ: মিরাব্বী তার ব্যবসায়ের দ্রুত অর্থায়নের জন্য স্বল্পমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ করা উচিত। বহিস্থ তহবিল হচ্ছে তহবিল সংগ্রহের একটি জনপ্রিয় উৎস। বহিস্থ তহবিল সাধারণত মেয়াদের ভিত্তিতে স্বল্পমেয়াদিমধ্যমেয়াদি  দীর্ঘমেয়াদি হয়ে থাকে। রাব্বী ব্যবসায়ের প্রয়োজনে বহিস্থ কোনো উৎস হতে তহবিল সংগ্রহ করতে চান। যেহেতু মিরাব্বীর পোশাকপরিচ্ছদের ব্যবসায় সেহেতু তার জন্য স্বল্পমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ করা উচিত হবে। কারণ  ধরনের ব্যবসায় ক্রেতার চাহিদার ওপর নির্ভর করে। আর ফ্যাশন হাউসগুলোর চাহিদা দ্রুত পরিবর্তন ঘটে।  কারণে পণ্য উৎপাদনে স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়। যার ফলে কম পরিমাণে উৎপাদন করায় এতে অর্থ বিনিয়োগের পরিমাণও কম করতে হয়। আর এজন্যই  ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে স্বল্পমেয়াদি অর্থসংস্থান করা উচিত এবং সুবিধাজনক। এছাড়া স্বল্পমেয়াদি অর্থ আদানপ্রদানের প্রক্রিয়াটি সবচেয়ে দ্রুত  সরল প্রক্রিয়া।

উত্তর ঘএকটি ব্যবসায় বা শিল্পপ্রতিষ্ঠানের জন্য মূলধনের যথোপযুক্ত উৎস নির্ধারণ করা অত্যাবশ্যক। কোন কোন উৎস হতে তহবিল সংগ্রহ করা হবে তা নির্ভর করে অর্থের প্রয়োজনীয়তাঅর্থ প্রাপ্তির সহজলভ্যতাঋণের শর্তাবলি ইত্যাদির ওপর। তাছাড়া বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত মূলধনের ওপর যে সুদ দিতে হয়তাও তহবিল সংগ্রহের সময় বিবেচনায় রাখতে হয়। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রাব্বীর জন্য দীর্ঘমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ করা যুক্তিযুক্ত হবে কি না। সাধারণত দীর্ঘমেয়াদি তহবিলের মেয়াদ  বছর থেকে ঊর্ধ্বে যেকোনো সময়কাল পর্যন্ত এবং  তহবিল বিভিন্ন স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য ব্যবহৃত হয়। আর রাব্বীর ব্যবসায়টি যেহেতু পোশাক বেচাকেনার দোকান সেহেতু তাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হয়। কারণে তাকে স্বল্পমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ করার প্রয়োজন হয়।

এক্ষেত্রে তার দীর্ঘমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ করা যুক্তিযুক্ত হবে না। কারণ এতে তার সংগৃহীত অর্থ অলসভাবে পড়ে থাকবে আর ঋণের সুদ হিসেবে তার ব্যয় বৃদ্ধি পাবে অর্থাৎ এতে অহেতুক ব্যয় বৃদ্ধি পাবে।

সৃজনশীল প্রশ্নোত্তর০৫

             বাংলার হাট একটি সদ্য প্রতিষ্ঠিত পাবলিক লিমিটেড কোম্পানি। কোম্পানির প্রাথমিক মূলধন উদ্যোক্তাদের নিকট থেকে সংগৃহীত হলেও দীর্ঘমেয়াদি তহবিলের প্রয়োজনে প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণের জন্যে আবেদন করে। বাণিজ্যিক ব্যাংক ঋণ দিতে অস্বীকৃতি জানালে প্রতিষ্ঠানটি লিজিংএর মাধ্যমে তহবিল সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করল।

.        বিল্ডিং কোন ধরনের সম্পত্তি?

.        অবণ্টিত মুনাফা সম্পর্কে ব্যাখ্যা কর।

.        বাংলার হাট কোম্পানি কোন দিক বিবেচনায় ব্যাংক ঋণ প্রাপ্তিতে অযোগ্য হলোবর্ণনা কর।

.        দীর্ঘমেয়াদি অর্থায়নে লিজিং কৌশল গ্রহণ বাংলার হাট জন্যে যৌক্তিক কিনা তা মূল্যায়ন কর।

উত্তর ক: বিল্ডিং একটি স্থাবর সম্পত্তি।

উত্তরখকোম্পানি প্রতিবছর যে পরিমাণ মুনাফা অর্জন করে তা শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করতে পারে আবার জমাও রাখতে পারে। মুনাফা বণ্টন না করলে তাকে অবণ্টিত মুনাফা বলে। অর্থায়নের সকল উৎসের মধ্যে অবন্টিত মুনাফাই শুধুমাত্র একমালিকানা অংশীদারি  কোম্পানি সকল সংগঠনের জন্যে প্রযোজ্য।

উত্তর গ: ব্যবসায় প্রতিষ্ঠান প্রয়োজনীয় অর্থায়নের জন্যে ব্যাংক ঋণ গ্রহণ করতে পারে। ব্যাংক ঋণ প্রাপ্তির জন্যে ব্যবসায়কে কতগুলো বিষয়ে যোগ্যতা অর্জন করতে হয়।

উদ্দীপকে বাংলার হাট কোম্পানির জামানতযোগ্য সম্পত্তির অপ্রতুলতা বিবেচনায় ব্যাংক ঋণ প্রাপ্তিতে অযোগ্য বিবেচিত হয়েছে। সাধারণত নতুন প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্থায়ী সম্পদ জামানতের ভিত্তিতে ঋণ গ্রহণ সম্ভব হয় না। কেননা প্রাথমিক অবস্থায় জামানতযোগ্য স্থায়ী সম্পদ থাকে না। বাংলার হাট কোম্পানি উদ্যোক্তাদের অর্থায়নে প্রাথমিক কার্যক্রম শুরু করেছিল। প্রতিষ্ঠার শুরুতেই তারা বিশেষ কোনো সম্পদ বা সুনাম সৃষ্টি করতে পারে নি। অল বাংলা কোম্পানিটি ব্যাংকের চাহিদা মতো জামানত রাখতে সক্ষম হয় নি। ফলে ব্যাংকটি ঝুঁকির কথা বিবেচনা করে ঋণ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে।

উত্তরঘলিজিং দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি অভিনব পদ্ধতি। সরাসরি ক্রয় না করে লিজিংএর মাধ্যমে ব্যবসায় স্থায়ী সম্পত্তির ব্যবহার নিশ্চিত করা হয়।

উদ্দীপকে বাংলার হাট একটি নতুন কোম্পানি। নতুন প্রতিষ্ঠার সুনাম ব্যবহারের সুযোগ থেকেও বঞ্চিত হয়। বাংলার হাট কোম্পানির জামানতযোগ্য সম্পত্তি না থাকায় এটি ব্যাংক ঋণও গ্রহণ করতে পারে না। এসকল কারণে প্রতিষ্ঠানটির জন্যে লিজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা লিজিংএর মাধ্যমে অর্থায়নের ফলে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি ঋণের যেমন প্রয়োজন পড়ে না তেমনি সঞ্চিতি তহবিলও ব্যবহার করতে হয় না। প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় যন্ত্রপাতি লিজিংএর মাধ্যমে ব্যবহারের সুযোগ পায়। লিজিংএর বিনিময় মূল্য হিসেবে নির্দিষ্ট হারে ভাড়া প্রদান করলেই হয়। এক্ষেত্রে দীর্ঘমেয়াদি দায়  ঝুঁকি সৃষ্টি হচ্ছে না।

সুতরাংদীর্ঘমেয়াদি অর্থায়নের ঝুঁকি  ব্যয় বিবেচনায় লিজিং কৌশল অবলম্বন অল বাংলা কোম্পানির জন্যে একটি যুগোপযোগী সিদ্ধান্ত।

সৃজনশীল প্রশ্নোত্তর০৬

            রানা পাবনা শহরে একটি ফুলের দোকান প্রতিষ্ঠান মাধ্যমে বেকারত্ব দূর করলেন। তিনি স্বল্প পুঁজি দ্বারা ব্যবসায় শুরু করে নিজস্ব মেধা  সৃজনশীলতার মাধ্যমে ব্যবসায়টির সফলতা নিশ্চিত করলেন। ব্যবসায়টিকে আধুনিকায়নের জন্যে তার বাড়তি অর্থের প্রয়োজন হলে তিনি বিভিন্ন বিষয় বিবেচনা করে ব্যাংকে জমানো নিজস্ব অর্থ ব্যবসায়ের কাজে লাগালেন।

.        তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কোনটি?

.        বহিস্থ তহবিলের শ্রেণিবিভাগ দেখাও।

.        পরাগ অর্থসংস্থানের উৎস নির্বাচনে কোন দিকগুলো বিবেচনা করেছেবর্ণনা কর।

.        পরাগের ব্যবসায়ে নিজস্ব তহবিলের ব্যবহার কতটা যৌক্তিক বলে তুমি মনে কর?

উত্তরকতহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। 

উত্তরখপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অর্থায়ন অপর্যাপ্ত হলে বহিস্থ তহবিলের প্রয়োজন হয়। মূলত প্রতিষ্ঠানের বাইরের যে সকল উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয় তাই বহিস্থ তহবিল। বহিস্থ তহবিলের উৎস তিনটি। যথা: (স্বল্পমেয়াদি (মধ্যমেয়াদি এবং (দীর্ঘমেয়াদি।

উত্তরগঅর্থসংস্থানের উৎস নির্বাচন একটি জটিল কাজ।  কাজটি সুচারুরূপে সম্পাদন করার জন্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা হয়।

উদ্দীপকে রানা অর্থসংস্থানের উৎস নির্বাচনে প্রথমত ব্যবসায়ের ধরন বিবেচনা করেছেন। তার ব্যবসায়টি একটি একমালিকানা ব্যবসায়। একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে শেয়ার বিক্রয়ের সুযোগ নেই। তাছাড়া জামানতের অভাবে  ধরনের সংগঠনে সাধারণত ব্যাংক ঋণ সরবরাহ করা হয় না। রানা তহবিল উৎসের ব্যয়ের দিকও বিবেচনা করেছেন। বাইরের যেকোনো উৎস থেকে অর্থসংস্থান করলে তাকে নিয়মিত সুদ প্রদান করতে হতো। তার ক্ষুদ্র ব্যবসায়ের ওপর সুদ প্রদান আর্থিক চাপ সৃষ্টি করতো। অর্থসংস্থানের ঝুঁকির দিকটিও রানা বিবেচনা করেছেন। সম্পদ জামানত রেখে ঋণ গ্রহণ করলে তার ব্যবসায়ের ঝুঁকি বেড়ে যেত।

পরিশেষে বলা যায়রানা ব্যবসায়ের ধরনঅর্থসংস্থানের উৎসের ব্যয়ঝুঁকি প্রভৃতি দিক বিবেচনা করে অর্থসংস্থানের উৎস নির্বাচন করেছেন।

উত্তরঘব্যবসায়ের গঠনউদ্দেশ্য  প্রকৃতির ভিন্নতার কারণে নানান রকম উৎস থেকে প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে। প্রতিষ্ঠানের তহবিলের দুটি উৎস একটি অভ্যন্তরীণ এবং অন্যটি বাহ্যিক উৎস।

উদ্দীপকে রানার ব্যবসায়টি একটি একমালিকানা সংগঠন। একমালিকানা সংগঠনে একজন মালিক থাকেন যিনি নিজে মূলধন সরবরাহ করেন এবং ব্যবসায়ের সুযোগসুবিধা বা দায়দায়িত্ব গ্রহণ একাই করেন। ব্যবসায়ের ধরন বিবেচনায় রানাকেই অর্থসংস্থান করতে হবে। এক্ষেত্রে তিনি বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন থেকে ঋণ গ্রহণ করতে পারতেন। ঋণ গ্রহণ করলে তাকে নিয়মিত সুদ প্রদান করতে হতো এবং ব্যবসায়ের দায়বদ্ধতা সৃষ্টি হতো। কিন্তু তিনি নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করায়  ধরনের ঝুঁকি হ্রাস পেয়েছে। তাছাড়া সুদ ব্যয়ের জন্যে ব্যবসায়কে বাড়তি টাকা পরিশোধ করতে হচ্ছে না।

সুতরাংরানা অভ্যন্তরীণ তহবিল ব্যবহার করে তার একমালিকানা ব্যবসায়ের জন্যে যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন।

সৃজনশীল প্রশ্নোত্তর০৭

            জামাল দীর্ঘদিন ধরে চামড়া ব্যবসায়ের সাথে জড়িত। তার বর্তমানে অভ্যন্তরীণ মূলধন কম হওয়ার কারণে তিনি বাইরে থেকে ঋণ সংগ্রহ করার কথা চিন্তা করলেন। তাই তিনি একটি বাণিজ্যিক ব্যাংক হতে  বছরের মেয়াদে ঋণ সংগ্রহ করলেন।

.        স্বল্পমেয়াদী অর্থায়ন কী?

.        গ্রাম্য মহাজন বলতে কী বোঝ?

.        জামাল কীভাবে তার ব্যবসায়ের আর্থিক সমস্যা নিরসনের চেষ্টা করেনবর্ণনা কর।

.        ‘বহিস্থ তহবিলে সুদ প্রদান বাধ্যতামূলক’ কথাটির সাথে তুমি কী একমতউত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তরকস্বল্পমেয়াদ অর্থায়ন বলতে এক বছরের কম সময়কে বোঝানো হয়।

উত্তরখবহুকাল আগে থেকেই গ্রামের বিত্তশালী ব্যক্তিরা স্বল্পমেয়াদে দরিদ্র ব্যক্তিদের ঋণ প্রদান করে আসছে। গ্রামের যেসব বিত্তশালী ব্যক্তিরা স্বল্পমেয়াদে দরিদ্র ব্যক্তিদের মাঝে অধিক সুদে ঋণ প্রদান করে থাকে তাদেরকে গ্রাম মহাজন বলে।  ক্ষেত্রে ঋণ পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হলে গ্রহীতাকে বড় অঙ্কের সুদ প্রদান করতে হয়। সুদাসল প্রদানে ব্যর্থ হলে মহাজনরা ঋণগ্রহীতাদের স্থাবর  অস্থাবর সম্পত্তি দখল করে নেয়।

উত্তরগজামাল একজন চামড়া ব্যবসায়ী। ব্যবসায়ের শুরুতে তিনি অভ্যন্তরীণ বিভিন্ন উৎস হতে মূলধন সংগ্রহ করেছিলেন। বর্তমানে তার অভ্যন্তরীণ মূলধনের পরিমাণ কম হওয়ায় তিনি পুনরায় ব্যবসায়ে মূলধন সংগ্রহের প্রয়োজনীয়তা অনুভব করেন। এর জন্য তিনি ব্যবসায়ের বাইরের উৎস হতে তহবিল সংগ্রহের কথা ভাবলেন। তিনি ব্যবসায়ের ঋণের জন্য বিভিন্ন জায়গায় কথাও বললেন। অতঃপর তিনি একটি বাণিজ্যিক ব্যাংকের শরণাপন্ন হলেন। ব্যাংক তাকে একটি একটি নির্দিষ্ট মেয়াদে সুদের বিনিময়ে ঋণ প্রদানে রাজি হয়। অতঃপর জামাল উক্ত বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ নিয়ে তার ব্যবসায় মূলধন হিসেবে বিনিয়োগ করলেন।

উত্তরঘ: ‘বহিস্থ তহবিলে সুদ প্রদান বাধ্যতামূলক’ কথাটির সাথে আমি একমত। ব্যবসায়ের মূলধন সংগ্রহের সাধারণত দুটি তহবিল রয়েছে। প্রথমত অভ্যন্তরীণ তহবিল এবং দ্বিতীয়ত বহিস্থ তহবিল। ব্যবসায়ে যখন অভ্যন্তরীণ তহবিলের দ্বারা সংকুলান করা সম্ভব হয় নাতখন বহিস্থ তহবিল হতে মূলধন সংগ্রহের প্রয়োজনীয়তা দেখা দেয়। বিভিন্ন উৎস হতে বহিস্থ তহবিল সংগ্রহ করা যায়। বহিস্থ তহবিল সংগ্রহের পূর্বে কিছু শর্ত পালন করতে হয়। যার প্রধান হলো ঋণের বিপরীতে সুদ প্রদান করতে হয়। বহিস্থ তহবিলের প্রধান উৎস হলো ব্যাংক। ব্যাংক একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ প্রদান করে থাকে। কিন্তু উক্ত ঋণের বিপরীতে ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণ সুদ গ্রহীতার কাছ থেকে নেয়। সুদ প্রদানের বিনিময়েই ব্যবসায়ীরা ব্যাংক হতে ঋণ সংগ্রহ করতে পারেন।

সৃজনশীল প্রশ্নোত্তর০৮

            রাশেদ গ্রামের একটি কলেজে লেখাপড়া করছে। লেখাপড়ার পাশাপাশি সে একটি খামার স্থাপনের চিন্তাভাবনা করছে। এর জন্য অর্থায়নের প্রয়োজন হয়। সে অনেক অপ্রাতিষ্ঠানিক উৎস যারা স্বল্পমেয়াদে অর্থায়নের ব্যবস্থা করে দেয় সেগুলো ঘুরে দেখে। গ্রামের এক মহাজন কাছ থেকে ঋণ নিয়ে খামার ব্যবসায় কাজ শুরু করে।

.        গ্রামীণ ব্যাংক কোন ধরনের ঋণ প্রদান করে?

.        ঋণপত্র বলতে কী বোঝায়?

.        রাশেদ যে পদ্ধতিতে ঋণ নিয়ে খামার ব্যবসা শুরু করছে তা বর্ণনা কর।

.        অর্থায়নের যেসব অপ্রাতিষ্ঠানিক উৎস আছে তা আলোচনা কর।

উত্তরকগ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণ প্রদান করে।

উত্তরখবৃহদায়তন প্রতিষ্ঠান হিসেবে পাবলিক লিমিটেড কোম্পানি মূলধনের অপ্রতুলতার জন্য দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের লক্ষ্যে জনগণ বা ঋণপ্রদানকারী প্রতিষ্ঠানকে ঋণগ্রহণের স্বীকৃতি স্বরূপ যে সিলমোহর অঙ্কিত দলিল দিয়ে থাকেসেটাকেই ঋণপত্র বলা হয়। ঋণপত্রে ঋণ গ্রহণের তারিখসুদের হারসুদ প্রদানের তারিখঋণ পরিশোধের তারিখ ইত্যাদির উলে­ থাকে।

উত্তরগরাশেদ একজন কলেজ ছাত্র। লেখাপড়ার পাশাপাশি সে নিজেকে উপার্জনক্ষম করে তোলার চেষ্টা করছে। তাই সে একটি খামার দেওয়ার কথা ভাবছে। এর জন্য অর্থায়নের প্রয়োজন হয়। প্রতিষ্ঠিত ব্যবসায়ী না হওয়ার কারণে ব্যাংক থেকেও সে ঋণ নিতে পারে না। তাই সে ঋণের জন্য বিভিন্ন প্রকার অপ্রাতিষ্ঠানিক উৎসের খোঁজ করতে থাকে। ছাত্র হওয়ার কারণে আবার সেসব প্রতিষ্ঠান হতেও সে ঋণ পায় না। অবশেষে সে গ্রামের বিত্তশালী মহাজনের শরণাপন্ন হয়। সহজেই সে মহাজনের কাছ থেকে ঋণ পায় এবং তার খামার ব্যবসা শুরু করতে পারে।

উত্তরঘঅর্থায়নের অনেকগুলো অপ্রাতিষ্ঠানিক উৎস রয়েছে। নিচে তা আলোচনা করা হলো:

         বাণিজ্যিকপত্রকারবারি প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভসহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই বাণিজ্যিকপত্র বিক্রয় করে।  ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিকপত্র বিক্রয়ে জামানত হিসেবে কাজ করে।

         ক্রেতা হতে অগ্রিম গ্রহণঅনেক সময় বিশ্বস্ত  স্থায়ী ক্রেতারা ভবিষ্যৎ ক্রয়ের মোট মূল্যের সম্পূর্ণ বা কিয়দংশ অগ্রিম প্রদান করার ফলে বিক্রেতা সাময়িক সময়ের জন্য অর্থসংস্থান করতে পারে।

         মজুদমাল বন্ধকীকরণস্বল্পমেয়াদী অর্থসংস্থানের জন্য মজুদপণ্যের ব্যবহার করা যায়। কোনো প্রতিষ্ঠানের অর্থসংস্থানের জন্য কোনো স্বনামধন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে মজুদপণ্য জামানত বা বন্ধক রেখে ঋণে গ্রহণ করাকে মজুদমালের মাধ্যমে অর্থসংস্থান বলা হয়।

         গ্রাম মহাজনগ্রাম্য মহাজন হলো গ্রামের বিত্তশালী ব্যক্তি যারা উচ্চ সুদের বিনিময়ে ঋণের ব্যবস্থা করে দেয়।

সৃজনশীল প্রশ্নোত্তর০৯

         নিচের ছকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

.        অর্থায়নের উৎস কয়টি?

.        প্রাপ্য বিল বাট্টাকরণ বলতে কী বোঝায়?

.        অভ্যন্তরীণ উৎস হিসেবে লভ্যাংশ সমতাকরণ তহবিল ব্যাখ্যা কর।

.        মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস নতুন বিনিয়োগে অন্তর্ভুক্তকরণ সম্ভব কীউত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তরকঅর্থায়নের উৎস ২টি। যথা (অভ্যন্তরীণ উৎস (বাহ্যিক উৎস

উত্তরখসাধারণত মেয়াদি বিলের ক্ষেত্রে মেয়াদ পূর্তির পূর্বে বিলের লিখিত মূল্য অপেক্ষা কম মূল্যে ব্যাংকআর্থিক প্রতিষ্ঠান বা বিল দালালের নিকট ভাঙানো বা বিক্রয় করা বোঝায়। ব্যাপক অর্থে বিলের আদেষ্টা বা ধারক মেয়াদ পূর্তির পূর্বে টাকার প্রয়োজনে বিলের প্রকৃত মূল্য অপেক্ষা কিছু কম মূল্যে বিলের দালালব্যাংক বা অন্যকোনো আর্থিক প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করাকে বিলের বাট্টাকরণ বলে। বিল বাট্টাকরণের ক্ষেত্রে যে পরিমাণ মূল্য কম পাওয়া যায় তাকে বিলের বাট্টা বলে। উক্ত বাট্টাবাট্টাকারীর ক্ষতি এবং ব্যাংক বা বিল দালালের আয় হিসেবে গণ্য হয়।

উত্তরগঅধিকাংশ কোম্পানির শেয়ারহোল্ডাররাই নিয়মিত এবং মোটামুটি একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ আশা করে। কিন্তু আয়ের অস্থিতিশীলতার দরুণ প্রতি বছর একই হারে লভ্যাংশ দেওয়া যায় না। কোনো কোনো সময় আয় খুব কম হলে  বছর কোনো লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয় না। আবার যে বছর মুনাফার পরিমাণ বেশি হয় সে বছরে সম্পূর্ণ মুনাফা লভ্যাংশ হিসেবে বণ্টন করা হয়। তাই বিভিন্ন লভ্যাংশ হারের মধ্যে সমতা বজায় রাখার জন্য যে বছর মুনাফা বেশি হয় সে বছরে নিট মুনাফার অংশবিশেষ লভ্যাংশ সমতাকরণ তহবিলে সরিয়ে রাখা হয়। কোনো বছর মুনাফা না হলে কিংবা মুনাফার পরিমাণ পরিমাণ কম হলে অন্যান্য বছরের লভ্যাংশের সাথে সেই বছরের লভ্যাংশের সঙ্গতি বা সমতা রক্ষার জন্য এই তহবিল  থেকে লভ্যাংশ ঘোষণা  বণ্টন করা হয়। অন্যান্য সঞ্চিতি তহবিলের মতো লভ্যাংশ সমতাকরণ তহবিলও নিট লাভের একটি অংশ বিশেষ।

উত্তরঘমুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎসে নতুন বিনিয়োগ অন্তর্ভুক্তকরণ সম্ভবকারণ মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎসের প্রধান উদ্দেশ্য হলো ভবিষ্যতের কোনো আর্থিক বিপর্যয় মোকাবিলা বা কোনো লাভজনক নতুন প্রকল্পে বিনিয়োগ করা।

অভ্যন্তরীণ অর্থায়ন নামটি থেকেই বোঝা যায় যেএর মাধ্যমে কারবারের অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করা। সাধারণ সঞ্চিতি তহিবলকর সঞ্চিতি ইত্যাদি অভ্যন্তরীণ উৎসের অন্যতম উদাহরণ। এসব উৎস থেকে দ্রুতবিনা খরচে অর্থায়ন করা যায়। অবণ্টিত মুনাফা এবং সঞ্চিতি তহবিলের মাধ্যমে প্রতিষ্ঠানের ভবিষ্যতের যে কোনো আর্থিক বিপর্যয় মোকাবিলা করা যায় এবং লভ্যাংশ সমতাকরণ তহবিলের মাধ্যমে অপ্রতুল মুনাফা সমন্বয়করণের কাজ করা হয়। যা মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎসের অন্যতম প্রধান কাজ হিসেবে বিবেচিত হয়। উপরিক্ত আলোচনা থেকে বোঝা যায় অভ্যন্তরীণ তহবিলে মুনাফাভিত্তিক উৎস থেকে নতুন প্রকল্পে বিনিয়োগ করা যায় এবং সেই সাথে ভবিষ্যৎ তহবিল পরিশোধ সংক্রান্ত ঝুঁকি হ্রাস পেতেও  তহবিল সাহায্য করে। ফলে তহবিল পরিশোধের ঝুঁকি থাকে না।

সৃজনশীল প্রশ্নোত্তর১০

            সমতা লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা ৮০ জন। উক্ত প্রতিষ্ঠান জনগণের কাছে শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করে।  প্রকার কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য।

.        মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস কয়টি?

.        পাবলিক  প্রাইভেট লিমিটেড কোম্পানির দুটি পার্থক্য ব্যাখ্যা কর।

.        সমতা লিমিটেড কোম্পানি কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানবর্ণনা কর।

.        সমতা লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডারদের মালিকানা কীভাবে পরিবর্তন করা যায়বিশ্লেষণ কর।

উত্তরকমালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস ২টি। যথামালিকের মূলধন  শেয়ার। 

উত্তরখপ্রাইভেট লিমিটেড কোম্পানি  পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মিল থাকলেও কিছু পার্থক্য লক্ষ করা যায়। যেমনপ্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিæ সদস্য সংখ্যা  জন এবং সর্বোচ্চ ৫০ জন থাকতে পারে। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে সর্বনিæ  জন এবং সর্বোচ্চ শেয়ার বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ। প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের শেষে প্রাইভেট লিমিটেড কথাটি লিখতে হয়অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে শুধু লিমিটেড কথাটি যোগ করতে হয়।

উত্তরগসমতা লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি। কারণ এর সদস্য সংখ্যা ৮০ জন এবং সমতা নামের শেষে ‘লিমিটেড’ কথাটি উলে­ আছে। এই দুটি বিষয়ই পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের জন্য অগ্রগামী ভূমিকা রাখে। এছাড়াও উদ্দীপকের সমতা লিমিটেড জনগণের কাছে শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করে এবং এর শেয়ার হস্তান্তরযোগ্য। মূলত পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের ক্ষেত্রে  ধরনের বৈশিষ্ট্য থাকতে হয়। যা সমতা লিমিটেড কোম্পানির আছে। পাবলিক লিমিটেড কোম্পানি তুলনামূলকভাবে বৃহদায়তনজনআস্থাশীল এবং কোম্পানি আইনের কড়াকড়ি অনুসরণকারী প্রতিষ্ঠান। আলোচন্য উদ্দীপকের সমতা লিমিটেড কোম্পানিও এমন এক ধরনের প্রতিষ্ঠান। তাই বলা যায় যেসমতা লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি।

উত্তরঘআইন সৃষ্ট ব্যবসায় সংগঠনগুলোর মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি সর্ববৃহৎ। কারণ এর সর্বনিæ সদস্য সংখ্যা  জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে। পাবলিক লিমিটেড কোম্পানি সাধারণ বেশি পরিমাণ সাধারণ বিনিয়োগকারীর মালিকানায় প্রতিষ্ঠিত হয়ে থাকে। যার ফলে এই কোম্পানি আইনের  

উত্তরঘআইন সৃষ্ট ব্যবসায় সংগঠনগুলোর মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি সর্ববৃহৎ। কারণ এর সর্বনিæ সদস্য সংখ্যা  জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে। পাবলিক লিমিটেড কোম্পানি সাধারণ বেশি পরিমাণ সাধারণ বিনিয়োগকারীর মালিকানায় প্রতিষ্ঠিত হয়ে থাকে। যার ফলে এই কোম্পানি আইনের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ক্রয়ে আহŸান জানাতে পারে এবং শেয়ার অবাধে হস্তান্তর করতে পারে। উদ্দীপকের সমতা লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি। কারণ তার সদস্য সংখ্যা ৮০ জন। তাই পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য অনুযায়ী সমতা লিমিটেড শেয়ার বিক্রয়  হস্তান্তর করতে পারে। এর জন্য তার কোনো বিধিনিষেধ নেই। ফলে সমতা লিমিটেড যেমন জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারেতেমনি তার শেয়ার জনসাধারণকে ক্রয়ের আহŸান জানিয়ে তা খুব সহজে হস্তান্তর করতে পারে। উপরিউক্ত উপায়ে সমতা লিমিটেড তার কোম্পানির শেয়ারহোল্ডারদের মালিকানা পরিবর্তন করতে পারে।

  মাধ্যমে জনসাধারণকে শেয়ার ক্রয়ে আহŸান জানাতে পারে এবং শেয়ার অবাধে হস্তান্তর করতে পারে। উদ্দীপকের সমতা লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি। কারণ তার সদস্য সংখ্যা ৮০ জন। তাই পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য অনুযায়ী সমতা লিমিটেড শেয়ার বিক্রয়  হস্তান্তর করতে পারে। এর জন্য তার কোনো বিধিনিষেধ নেই। ফলে সমতা লিমিটেড যেমন জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারেতেমনি তার শেয়ার জনসাধারণকে ক্রয়ের আহŸান জানিয়ে তা খুব সহজে হস্তান্তর করতে পারে। উপরিউক্ত উপায়ে সমতা লিমিটেড তার কোম্পানির শেয়ারহোল্ডারদের মালিকানা পরিবর্তন করতে পারে।